Posts

Showing posts from December, 2018

ওরে ও কীর্তনখোলা নদী রে আমার

ওরে ও কীর্তনখোলা নদী রে আমার তোর বুকেতে যেন ফিরে আসি রে বারবার।। তোর কুলেই বড় হওয়া যত খেলাধুলা তোমার শীতল জলে কত গড়াইত বেলা তুইতো আমার প্রথম প্রিয়া প্রথম ভালবাসার।। তোর তুফানে যুদ্ধ শেখা জীবন তরী বাওয়া বন্ধু রে তুই এই জনমের অনেক বড় পাওয়া জনম জনম এই বন্ধন তোমার আর আমার।।

কীর্তনখোলা নদী আমার

কীর্তনখোলা নদী আমার, তোর কি মনে আছে? কত সুখে দুঃখে আমি কাটাইছি তোর কাছে তুই আমার যৌবনেরই প্রতিদিনের সাথী তুই ছাড়া আর কেবা আমার ছিল সমব্যথী।। আমার মনটা খারাপ হইলে তখন কাছে যাইতাম তোর প্রান জুড়াইতাম তোর মমতায় পাইতাম তোর আদর তোরে ছাড়া এখন আমার দিনে দিনে দুঃখের পাহাড় বাড়ছে নিরবধি।। তুইই আমার প্রথম প্রেম আর প্রথম প্রিয়তমা তোর পরশে ভালবাসার সুখ করিতাম জমা (এখন) যত খুঁজি পাইনা তোরে তবুও তুই এই অন্তরে থাকবি জন্মাবধি।।

মায়ের ভাষার মতন এত মধুর ভাষা নেইতো

মায়ের ভাষার মতন এমন মধুর ভাষা নেইতো আমি জনম জনম বলবো কথা এই ভাষাতেই যথা তথা   ইচ্ছে আমার এইতো।। আমার প্রান জুড়িয়ে আসে যখন এই ভাষাতেই মা ডাকি আমার গর্বে বুকটা ভরে যখন ভাবি এই দেশে থাকি এ ভাষা অমূল্য রতন ভালবাসি তাইতো।। ভাষার তরে প্রান দিলো এই মায়েরি সন্তানেরা অমূল্য প্রান যায়নি বৃথা এই ভাষাই বিশ্বসেরা বাংলা ভাষা আমার ভাষা গর্ব করি তাইতো।।

ওরা গিয়েছিল সূর্যকে ছিনিয়ে আনতে

ওরা গিয়েছিল সূর্যকে ছিনিয়ে আনতে মায়ের অপমান  কখোনো পারেনি ওরা মানতে। শক্তি যেটুকু হোক বুকে ছিল অসীম সাহস  জীবন দিয়েও তারা হানাদার করেছে যে বস্ সবার উপরে দেশ  বুকে তারা পেরেছিলো জানতে।। আজ স্বাধীন দেশের সূর্যটা তোমাদের দান তাইতো মোরা তোমাদের করি সম্মান রাখবো মায়ের মান এ স্বপথ দেবোনাতে ভাঙতে।।

মুক্তিপাগল দামাল ছেলেরা ক্ষেপেছে

মুক্তিপাগল দামাল ছেলেরা ক্ষেপেছে অস্ত্র হাতে শত্রু বিনাসে নেমেছে।। আপন মাটিকে ছেড়ে সরেনা মৃত্যুকে তারা ভয় করেনা বুকের রক্ত ঢেলে বাংলা মায়ের ছেলে মুক্তির স্বপথটা করেছে।। তোমরাইতো সূর্য সন্তান বিধাতার অপুর্ব বরদান দেশের গর্ব তুমি, জয়তু মাতৃভুমি স্বাধীনতা নিয়ে ঘরে ফিরেছে।

রকমারি ঝক্কির মাঝে কেন যে আইলাম

রকমারি ঝক্কির মাঝে কেন যে আইলাম এই ধরা ঝামেলায় ভরা কেমনে এইসব এড়াইতাম।। পারিনা নিজের মনটারে নিজেই সামলাইতে চাইলে ডানে, মন যায় বামে ভাঙ্গা তরী বাইতে আবার চাইতে চাইনা যেইনা দিকে,  চক্ষু কয় আমি চাইতাম। আমি চাইনা বুড়া হইতে চামড়া দেয় ধোতরা চোক্ষের জ্যোতি কম হইয়া যায় মন হয় নারে বুড়া আমি খাড়া হইয়া দিতে চাই দৌড় হাটুতে কয় না যাইতাম।। বুকের মাঝে পরান পক্ষি দিবানিশি ডাকে কেমনে পাখি ঢুকলো সেথায়? ডাকে পাখি কাকে? হাসান কয় কার হাতের পুতুল হইয়া জীবন কাটাইলাম?।।

এফবিতে করলিনা একসেপ্ট আমার ফ্রেরেন্ড রিকোয়েস্ট

তুই এফবিতে করলিনা একসেপ্ট  আমার ফ্রেরেন্ড রিকোয়েস্ট  আমি ইমোতে টিকটকে  খুজি নিতেরে তোর লাইভের টেষ্ট।। ব্লক মারিয়া করলি অপমান আমি বেহায়া হইয়াও তোরে মোবাইল করিলাম সাইলেন্ট কইরা রাখলি রিংটোন,  চালু রাখলি ইন্টারনেট।। ভালবাইসা হ্যাং হইয়া গেলাম সিষ্টেমে রিষ্টার্ট লয়না ফুল হইয়া যায় র‌্যাম বেটারিও খোলা যায়না  কেমনে পাল্টাই পুরান সেট।। https://youtu.be/z4bYUOmXcx4

সবুজ শ্যমল ছায়া ঢাকা বহু বিল আর খাল

সবুজ শ্যমল ছায়া ঢাকা বহু বিল আর খাল কির্তনখোলা পাড়ের জেলা নামটি বরিশাল। এই মাটিতে জন্ম নিলেন কতনা মনিষী বালাম চাল আর ইলিশ মাছের রয়েছে সুখ্যাতি জারি পুঁথি ভাটিয়ালীর জেলা বরিশাল।। আমরা কচু পানের বজর আরো আছে কলা ইষ্টিমার আর লঞ্চ নৌকায় সবার পথ চলা প্রকৃতি আর প্রযুক্তিতে মিলেমিশে ডিজিটাল।। শেরে বাংলা আব্দুল গাফ্ফার আছে আরজ আলী মনে প্রানে ধারন করি আমরা যে বাঙালী সংস্কৃতির চারনভুমি মোদের বরিশাল।। https://youtu.be/ufHskqwhLlc

এক আকাশের একই সূর্য সবাইকে দেয় আলো

এক আকাশের একই সূর্য সবাইকে দেয় আলো একই বাতাস স্বাসপ্রশ্বাসে সকলকেই বাঁচালো একটাই পৃথিবীতেই আমরা সন্তান অগনিত কিসের জন্য এত ভেদাভেদ করিযে অনবরত?।। একইতো মাটি সবাই মাড়াই অন্তিম হলে তাতেই হাড়াই আগুন যখন জ্বলে সেযেওগো পোড়ায় সমানমত।।   মানুষ সকলই এক, এসো করি সাম্যের জয়গান ক্ষমতা সেতো দায়িত্ব এক, নয় শুধু সম্মান। এসো সবে ভালবাসা দিতে দিতে এক হয়ে বাঁচি এই পৃথিবীতে ক্ষনিক জীবন হোক অমূল্য, আমাদের এই ব্রত।।

তুই চক্রান্ত করিয়া আমায় ফাসাইলিরে ফাসাইলি

তুই চক্রান্ত করিয়া আমায় ফাসাইলিরে ফাসাইলি পিরিতের লোভ দেখাইয়া অকুলেতে ভাসাইলি।। বুঝিনাইরে ছলাকলা তোর নিস্পাপ চেহারা দেইখা হইলাম আমি তোর এখন আমি খুইজা খুইজা মরি, তুই কোথায় পালাইলি।। শূণ্যেতে তীর মারিলি আবার সেই তীর আইসা কলিজাটা করিলো ছারখার আমি দিবা নিশি বসি বসি, তীরের ব্যথাতে জ্বলি।। সদা, ভাবিয়া চিন্তিয়া কর কাজ লোভ করিলে সেই পাপেতে হইবো দুঃখের সাজ হাসান বলে লোভ করিয়া, দেখরে কেমন ফল পাইলি।।

স্বপ্ন বুনি, স্বপ্ন উড়াই খোলা আকাশটাতে

স্বপ্ন বুনি, স্বপ্ন উড়াই খোলা আকাশটাতে  চারপাশের এই দেয়াল কি তায় পেরেছে আটকাতে?।। রঙের ঘুড়ি রঙিন সুতো  ক্যানভাসে রং মনের মত পাহাড়াদার যতই থাকুক পারেনি   ফিরাতে।। কবির স্বপ্ন কবির ভাষা বন্দি করা সে দুরাশা। স্বেত কপোত আর নীল আকাশ মুক্ত মনের সুবাতাস  থাকুক না তার মনের মত কি এসে যায় তাতে?

মাগো তোমার ভাষায় কথা কই

মাগো তোমার ভাষায় কথা কই  বাংলা আমার মায়ের ভাষা এমন ভাষা পাবো কই।। এই ভাষাতেই কত কবি লেখে প্রেমের গান এই ভাষাতেই কবির সকল লেখা পায় যে প্রান এ ভাষা মধুসম, তার আবেশে মেতে রই।। বাংলা ভাষার কিযে রূপ অনুভূতির প্রকাশেতে কল্পনা হয় অপরূপ।   এই ভাষাতেই করি প্রকাশ মনের সকল কথা এই ভাষাই সকল স্তরে চলুক যথাতথা বাংলা ছাড়া অন্য কিছু মানতে আমি রাজি নই।।

হে মহান বীর মুক্তিযোদ্ধা তোমরা শ্রেষ্ঠ সন্তান

হে মহান বীর মুক্তিযোদ্ধা তোমরা শ্রেষ্ঠ সন্তান তোমাদের দানে পেয়েছি এ দেশ বিশ্বে পেয়েছি মান।। জাতির ক্রান্তি লগ্নে তোমরা ধরেছো হাল দুর্দমনীয় ঝঞ্জায় তরীতে তুলেছ পাল দেশের তরে হাসিমুখে  তোমরা দিয়েছো প্রান।। পথ দেখিয়েছো সমুখের তোমরাই কান্ডারী আজি এখুশি দিনে তাই তোমাদের স্মরি স্বপথ করছি সমুন্নত করবো দেশের সম্মান।।

মধুরাতে চাঁদের সাথে তোমার গানে গানে

মধুরাতে চাঁদের সাথে তোমার গানে গানে ভালবাসা দুকুল বেয়ে ভাসি সুরের বানে।। জোছনা যে আজ তোমার রূপে হারায় ফুল-কলিরা তোমায় ছুঁতে তোমাতে হাত বাড়ায় গান ভুলে যায় রাতের পাখি নুপুর কিঙ্কনে।। হাস্নাহেনার মিষ্টিমধুর গন্ধে ভরা তোমার হাসির চমক যেগো মনহরা। নিঝুম রাতের নিরবতা এসে তোমার চোখের গভীরেতে যায়যে ওগো মিশে যতই ফেরাই, যাই ভেসে যাই, অরোধ্য সেই টানে।।

তোমার মিথ্যে শান্তনাতেই আমার ভয়

তোমার মিথ্যে শান্তনাতেই আমার ভয় থাকনা, আমি আমার মতই থাকি তুমি থাক তোমার মতন সেই কি ভাল নয়? ঐ মিথ্যে শান্তনাতেই আমার ভয়।। তোমার চোখের মায়া অনেক দেখেছি শেষ বেলাতে, সেই মায়াতেই অনেক কেঁদেছি তুমি মিথ্যেটাকে মিথ্যে দিয়েই ঢাক শুধু এই হৃদয়টা ধুলোয় পড়ে রয়।। ঝড়া পাতা কোথায় পড়ে রয়েছে নতুন পাতায় ছাওয়া যে গাছ তা কি মনে রেখেছে। আমি অনেকটা আজ সামলে নিয়েছি তোমার স্মৃতি অল্প আলোয় ঝাঁপসা করে দিয়েছি ঝাড়বাতিটা জ্বলুক তোমার ঘরে চাঁদের আলো আমার কাছে নতুন নয়।

বন্ধু আমায় জ্বালায় নিশি রাইতে

বন্ধু আমায় জ্বালায় নিশি রাইতে আমি অহর্নিশি চেষ্টা করি প্রেম আগুন নিভাইতে।। মন নিয়া সে যে দুরে রয় (আমার) কোন কাজে মন বসেনা  কাটেনা সময়। সারা দিনে আসেনা সে  এই জ্বালা জুড়াইতে।। পাইলে তারে বুঝাইবো এবার বিরহীনির কত জ্বালা  বুকের ভিতর জ্বালাইব বিরহের আগুন দুইজনরে পুড়াইতে।। না দেখিলে তাহারে একবার  সারাদিনে কিছু ভাল  লাগেনা আমার যতই বলি লাগে ভাল  তাহার জ্বালা পাইতে।

তোমার এক জায়গাতে মন টেকেনা যদি জানিতাম

তোমার এক জায়গাতে মন টেকেনা যদি জানিতাম আমি তোমার মনে আমার এই মন  কখোনো না জুড়িতাম।। এখন আমি ঘুরি পঙ্খি হইয়া আকাশে আকাশে তুমি মীন হইয়া পাতালে থাক  কেমনে পাই পাশে (তোমায়) আমি কেমন কইরা ধরি তোমায়  জলেতে থাকেনা দম।। দক্ষিনেতে খুজি তোমায় দিশেহারার মত আরে উত্তরেতে গিয়া তুমি হইয়াছো পর্বত (বন্ধু) আমি কেনবা তোমায় চাইয়াছি হায় দুঃখের হইল এই জনম।। হাসান বলে বুঝে শুনে হয় কিরে মন দেয়া তির ছুড়িয়া মারিলে আর  যায়কি ফিরে নেয়া (হায়রে) এখন তোমাতে বিলীন হইয়া  হইলাম তোমার এই অধম।।

তুমি নাটাই হাতে ইচ্ছেমত উড়াও আমার মন ঘুড়ি

তুমি নাটাই হাতে ইচ্ছেমত  উড়াও আমার মন ঘুড়ি। সুতো ছেড়ে আবার টানো একেই বলে মনচুড়ি?।। হেসে হেসে কাছে টেনে  আবার কর রাগ আমি মরি দেখে দেখে তোমার অনুরাগ কান পেতে রই শুনতে যে গো তোমার কথার ফুলঝুড়ি।। আর করোনা আমায় নিয়ে এমনতর খেলা তোমার খেলায় মরি আমি যায়রে কেটে বেলা কাছে এসে ভালবেসে উড়াও যে প্রেমের ঘুড়ি।।

একদিন সময় এলে সবাই তো সবই ভুলে যায়

একদিন সময় এলে সবাই তো সবই ভুলে যায় পাওয়া না পাওয়ার ভীড়ে জীবনটা ঠিকই বদলায়।। সময়ের বাঁকে বাঁকে জীবনটা কখোনো রঙিন কখোনো বা ফিকে হয় তবু চলে অন্তবিহীন ক্লান্ত দিনের শেষে  স্মৃতিগুলো পাতা উলটায়।। অনেক বিয়োগ ভাগ গুন হয়ে সব হয় যোগ বিষন্নতাই শুধু ফিরে ফিরে   করে অনুযোগ সব শেষে হিসেবের শূন্যটা থাকে যে খাতায়।।

ভুলবোনা তোমাদের ঋন

ভুলবোনা তোমাদের ঋন হে শহীদ হে মহান মুক্তিযোদ্ধা তোমাদের গাহি জয়গান।। জীবন দিয়ে যারা দিয়েছে এ দেশ প্রানের চেয়ে ভালোবেসেছে স্বদেশ কালজয়ী হে মৃত্যুঞ্জয় তোমাদের গাহি জয়গান।। সবার উপরে দেশ আর কিছু নয় এ শিক্ষা তোমাদের জেনেছে হৃদয় অবিস্মরণীয় মহাবীর তোমাদের গাহি জয়গান।।

শোন বলি দুখিনী এক মায়ের কথা (স্বাধীনতা দিবসের গান)

শোন বলি দুখিনী এক মায়ের কথা চোখের জলে আজো যে তার  আচল ভিজে আছে (মায়ের)।। সেই যে একাত্তরে, পচিশে মার্চ রাতে ছেলেটি তার হাড়িয়ে গেছে পাক বাহিনীর হাতে বুকে পাথর বেঁধে আজো স্বপ্ন নিয়ে বাঁচে।। বাবা হারা ছেলেটি তার আসছি ফিরে বলে সেই যে গেল, বছর ঘুরে যুগ ও গেছে চলে ঝাপসা চোখে চেয়ে থাকে এই বুঝি সে আসে।।

ভাষার জন্য রক্ত এ নয় গল্প যে (ভাষার গান)

ভাষার জন্য রক্ত এ নয় গল্প যে এই আত্মদান ভেবোনা তো স্বল্প যে।। বুকের তাজা রক্ততে লাল এই মাটি ভালবাসার এইযে প্রকাশ সেই খাটি সমুন্নত রেখে এ মান চলব যে।। বাংলা ভাষা   প্রানের ভাষায় বলতে চাই সবখানে আজ চালুযে হোক এই ভাষাই এই ভাষাতেই প্রানের কথা বলব যে।।

শুভ নববর্ষ তোমাকে জানাই (নববর্ষ)

শুভ নববর্ষ তোমাকে জানাই বছরের শুরুর এই দিনে মিটে যাক দুঃখ ব্যথা অভিমান রেখনাকো এসব আর মনে। নতুন করে হোক নুতনের শুরু হোক নতুনের জয়গান সবে মিলে একসাথে এক তালে গান হবে খুলে মন প্রান দ্বিধাভয় দুর হোক গানে।। বছরের শুরুর এই দিনে মিটে যাক দুঃখ ব্যথা অভিমান রেখনাকো এসব আর মনে। প্রিতির জোয়ারে আজ সবভেসে যাক হোক শুধু ভালবাসাবাসি ধরায় নামুক স্বর্গ এবার সবাই থাকুক পাশাপাশি দুর হোক বিভেদ এই প্রানে।।

তুমি দুঃখ দিয়েছো (আধুনিক)

তুমি দুঃখ দিয়েছো তবুও তোমায় আমি আগের মতই ভালবাসি।। তোমার সকল সুখের স্মৃতি আজো আছি এই বুকে ধরে তোমার দেয়া দুঃখগুলো দুচোখ বেয়ে গেছে ঝরে নিয়তি আমায় আজ করে উপহাস অনেক দুখেও আমি হাসি।। আজো এই মন মানতে পারেনি সবই ছিল ছলনা তোমার ঢেকে রেখেছিলে রুপের চ্ছটায় তোমার মনের আঁধার তাইতো বারেবার এইমন ছুটে যায় জেনে তুমি সর্বনাশী।।

তোমায় ভালোবাসা দেবার তরে (আধুনিক)

তোমায় ভালোবাসা দেবার তরে আমার আকাশ কাঁদে অঝোর ধারে।। গভীর নিশীথ মাঝে সংগোপনে কান্না মেশানো সুখে বিচরনে মায়াময়ী ছলনার আগমনে মনে মনে কথা হয় অগোচরে।। স্পর্শে না হয় হোক চেনাজানা অবচেতনেই হোক আনাগোনা। গোপন চাওয়ার না হোক প্রকাশ   বিষন্নতাই হোক ক্ষনিক আবাস অপেক্ষা অজানায় হোক বসবাস যত দুরে তত কাছে পাই তোমারে।।

নতুন করে এলো আবার পহেলা বৈশাখ (নববর্ষ)

নতুন করে এলো আবার পহেলা বৈশাখ ঢোল বাজা, মাদল বাজা, বাজা তোরা শাঁখ এলো পহেলা বৈশাখ, এলো পহেলা বৈশাখ।। গাই নতুনের জয়গান এই নববর্ষে জীর্ন জ্বরা মুছে ফেলে প্রানের হরষে আজ জীবনে ভরা নদী নিল নতুন বাঁক।। সব ভুলের আজ হোকরে ক্ষমা সুখের স্মৃতি থাকুক জমা দুঃখ ব্যাথা মিটিয়ে দিয়ে জীবনটা বদলাক।। দুর হয়ে যাক সব ব্যবধান সকল বাঁধা পুর্ন সুখে ভাসুক সবাই নয়তো আঁধা নববর্ষের পুন্য বানে জীবন ভেসে যাক।।

ও কোকিল তুই কি আমার ভাইয়ের খবর জানিস (মুক্তিযুদ্ধের গান)

ও কোকিল  তুই কি আমার ভাইয়ের খবর জানিস সেই যে একাত্তরে গেল আর এলোনা ফিরে, রে তুই আকাশেতে উড়ে আমার ভাইয়ের খবর আনিস।। পথ চেয়ে রয়েছে মা নেইরে মুখে কথা কপোলে তার অশ্রুর দাগ বুকে অনেক ব্যথা জনম দুখী মায়ের ব্যাথা ঘুচাস যদি পারিস।। তোর সুরেতে ফাগুন আসে ফুলে ভরে ধরা দুখীনি এই বোনের দুঃখ ঘোচেনা রে ত্বরা ভুলাতে যদি না পারিস তবে সে গান ছাড়িস।।

বাংলা আমার মায়ের ভাষা (ভাষার গান)

বাংলা আমার মায়ের ভাষা সেই ভাষাতেই কথা কই ভাষার তরেই রক্ত দিলাম এ আত্মদান পাবে কই?।। আট টি ছেলে বিলিয়ে দিল ভাষার তরে তাদের প্রান কেউ কখোনে শুনেছিলো প্রান দিয়ে হয় ভাষার মান? কান্না হাসি ভালবাসায় ছন্দে গানে মেতে রই।। শিশুর মুখে প্রথমবুলি এই ভাষাতেই সুমধুর ভালবাসা, যুদ্ধ, গানে এই ভাষাতেই ওঠে সুর। জীবন চলার পথে পথে এই ভাষাতেই ওঠে ঝড় ধন্য আমি এই ভাষাতেই কথা বলে নিরন্তর এই ভাষারই অপমানে আমরা মুখরিত হই।।

বাংলাদেশ মোদের প্রানের দেশ (দেশাত্ববোধক)

বাংলাদেশ  মোদের প্রানের দেশ সবুজ শ্যামল ছাঁয়া ঢাকা  জল রঙেতে ছবি আঁকা স্বদেশ মাতার স্নেহমাঝে সবাই মিলে আছি বেশ।। কেউ কারো নই পর যে মোরা সবাই আপন জন সুখে দুখে দেশপ্রেমই যে মোদের সেরা ধন ধর্ম বর্ণ নেই ভেদাভেদ মমতা অশেষ।। দেশকে ভালো বাসি তাইতো ফিরে ফিরে মাগো তোরই কাছে আসি। শত্রু এলে সবাই মিলে করবো যে বিনাশ এদেশকে ভাই গড়বো মোরো সুখেরই আবাস ভালবাসায় জড়িয়ে রবে মোদের বাংলাদেশ ।।

বুকের তাজা রক্ত দিল (বিজয় দিবসের গান)

বুকের তাজা রক্ত দিল তোমার দামাল ছেলের দল মাগো তোমার মান বাঁচাতে ওরাই শক্তি ওরাই বল আজকে তাদের শ্রদ্ধাভরে স্বরন করি।। হায় পরাধীন মাগো তোমার দুঃখ ঘুচাতে তুচ্ছ করে নিজের জীবন তোমায় বাঁচাতে শুধবো এঋণ তোমার কাছে স্বপথ করি।। হায় মাগো তোর সোনার ছেলে কত পুন্য বলে মেলে কত মায়ের অশ্রু জলে আজকে বিজয় পেলে। আজযে মোদের স্বাধীন দেশের মান বাড়াতে সবাই মিলে অসংগতির ভীত নাড়াতে ধর্ম বর্ন নির্বিশেষে আজকে লড়ি।।

জাতীয় নির্বাচন 2018 এর গান

নির্বাচনের হাওয়া ওভাই লাগলো সারা দেশে একাদশ জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে নতুন সরকার গঠণ করা দায়িত্ব আপনার ভোটের তারিখ ঠিক হয়েছে ৩০ ডিসেম্বর। নির্বাচন আচরন বিধি সবাই মানিবেন সুষ্ঠু নির্বাচনে সবাই সচেষ্ট থাকিবেন নিজের ভোট টি নিজে দেয়া নাগরিক অধিকার। যোগ্য প্রার্থী যোগ্য নেতা বেছে নেয়া চাই চিন্তা ভাবনা করে আপনার ভোটটি দিবেন ভাই করিবেন না অসৎ লেনদেন , কারো অপপ্রচার।। নির্বাচনী প্রচারনার নিয়ম নীতিমালা বাস্তবায়ন করতে সবাই রাখবেন চোখ - কান খোলা সবাই মিলে দেশ গড়িবো করি অঙ্গীকার।।