শুভ নববর্ষ তোমাকে জানাই (নববর্ষ)

শুভ নববর্ষ তোমাকে জানাই
বছরের শুরুর এই দিনে
মিটে যাক দুঃখ ব্যথা অভিমান
রেখনাকো এসব আর মনে।

নতুন করে হোক নুতনের শুরু
হোক নতুনের জয়গান
সবে মিলে একসাথে এক তালে
গান হবে খুলে মন প্রান
দ্বিধাভয় দুর হোক গানে।।

বছরের শুরুর এই দিনে
মিটে যাক দুঃখ ব্যথা অভিমান
রেখনাকো এসব আর মনে।

প্রিতির জোয়ারে আজ সবভেসে যাক
হোক শুধু ভালবাসাবাসি
ধরায় নামুক স্বর্গ এবার
সবাই থাকুক পাশাপাশি
দুর হোক বিভেদ এই প্রানে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।