Posts

Showing posts from September, 2019

আর কত কাল হাইস্যা উড়াইয়া দিবি?

আর কত কাল হাইস্যা উড়াইয়া দিবি? মুখ বুইজ্জা সহ্য কইরয়া ভদ্রতার মুখোশ পইরয়া কত শুশীল হবি? তোর পাশে বইয়া বইয়া চোরে শিখায় ধর্ম বানী হেই চোরে লগে ষ্টেজে বইয়া তুই হইলিরে মানী বেতাল হইয়া তাল মিলাইলি, লজ্জা কবে পাবি রে তুই কতো শুশীল হবি?।। প্রভুভক্ত কুত্তা যেমন হয়রে বিবেকহীন বোঝে না সে প্রভুর অন্যায় সে চরিত্র হীন তুই তেমন প্রভুভক্ত হইয়া, আর কতকাল রবি? রে তুই কতো শুশীল হবি?।। তোতার মতো মুখস্ত কও, খালি মারো তেল কতো থাকপি চোখ বুইজ্জা? এবার চোউখটা মেল হাসান বলে কলিকালের শুশীল মানে লোভী;   রে তুই কতো শুশীল হবি?।।

বেতারের জন্য লেখা ৪টি উন্নয়নমূলক গান

মাদক নির্মূল অন্ধকারের শেকল ছিড়ে আসুক নতুন আলো মাদক সেবন নেশায় মরন নয় কভূ সে ভালো।। মাদক সেবন থেকে মুক্ত হবে বাংলাদেশ নেই কোন ছাড়, হোক ছাড়খার হোক মাদকের শেষ মাদক সেবী বা ব্যবসায়ী সবাই দেশের বোঝা আইন হয়েছে হতে হবে সবাইকে আজ সোজা হোক সচেতন ঘরে ঘরে ঘুচুক সকল কালো।। শুন্য সহিষ্ণু নীতিতে, সরকার অবিচল প্রতিবাদে হয়েছে, আজকে সবাই সচল মাদক নির্মূল হবেই হবে আজকে সবার পন সেলক্ষে আজ সদাই সজাগ দেশের প্রশাসন মাদকাসক্তি ছেড়ে আজি, নবজীবনের দীপ জ্বালো।। সুরকার: সজীব আহম্মেদ সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ডিজিটাল বাংলাদেশ আজ অদম্য সমৃদ্ধির অগ্রযাত্রায় সবাই সমান নেই অসাম্য প্রজ্ঞা প্রযুক্তি আনবে দেশে সার্বিক উন্নয়ন। আমরা হবো ডিজিটালবাংলাদেশের ডিজিটাল জনগন।। সকল খানে সব প্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সহজ করে দেবে সব কাজ সহজে মিটবে সব দরকার। সময় ও পরিশ্রম দুটোই কমবে, হলে ডিজিটালাইজেশন। আমরা হবো ডিজিটালবাংলাদেশের ডিজিটাল জনগন।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোল মডেল আজ উন্নয়নের তার হাত ধরে দুর্বার বেগে উন্নতি হচ্ছে ...

চোরে চোরে মাসতুতো ভাই

চোরে চোরে মাসতুতো ভাই ভোগে জনগন জনগন করে দরশন, অনিয়ম করে দরশন।। রাজনীতিতে লাগতো আগে জনগনের ভোট ভোট পাইতে মিথ্যা আশা, নয়তো দিতো নোট এখান ভোট ছাড়াই ভোটকার্য উঠায় প্রশাসন টাকাতে ভাসে প্রশাসন।। জনগনের সেবার জন্য রাজ কর্মচারী সেই কর্মচারী, রাজা সেজে চালায় অনাচারী যেই খানে যাও দুর্নীতি ঘুষ অতিষ্ট জীবন।। চোর পুলিশের আজকে দেখ গলাগলায় ভাব ভাল মানুষ থাইকা এখন নাইরে কোন লাভ সৎ নীতিবান অকার্যকর এই দেশে এখন।। চাটুকার আর তোশামোদী ফায়দা লোটে সব কাজের চেয়ে কথা দামী, তেল মারা উৎসব মিষ্টি কথার নেশাতে বুদ, বাড়ে দুঃশাসন। শিক্ষা চিকিৎসাতে অনেক ব্যবসা এখন ভাই নীতিহীনের ভীড় এখানে বাড়ছে এখন তাই চোরে শিখায় ধর্ম কথা নিজের মতন।। কথায় কথায় কথা বাড়ে, কথার পাহাড় হয় সমস্যা লুকায়ে রাখলে সমাধান কি হয়? হাসান বলে মুখ বুজিয়া, থাকবি কতক্ষন? জনগন মুখ খোল এখন  জনগন  সোচ্চার হও এখন। https://www.youtube.com/watch?v=pTbM-ZUSLBE

তুমি ছলনারই তীর মেরে এক গাঁথলে এই হৃদয়

তুমি ছলনারই তীর মেরে এক গাঁথলে এই হৃদয় আমার দুচোখ বেয়ে অশ্রু ঝড়ে এ তো কান্না নয়। অশ্রু আমার নিজের প্রতি নিজের উপহাস ভূল দেবতার অঞ্জলিতে আমার সর্বনাশ ভুল করলে সব সময়ই মাশুল দিতে হয়। আমি অনেক শিখেও রয়েছি জ্ঞানহীন তুমি দেখিয়ে দিলে কতটুকু ছিলেম অর্বাচীন।। তাইতো এখন সঙ্গী আমার দুখের অথৈ নদী আমি একাই ভাসি-ডুবি সেথায়, অকুল নিরবধি মহাকালের পাতায় পাতায় সবই লেখা রয়।।

নিস্তব্ধ রাতের আকাশ

নিস্তব্ধ রাতের আকাশ গুনগুন গায় যে বাতাস অন্ধকার করে খেলা জোনাকিরা করছে মেলা তুমি আমি নেই কেউ আর সুমুখে নিঃসীম পারাবার।। রাত পাথি এসে কয় শোন নয়তো এ সাধারণ ক্ষন মিলনের বয় সুবাতাস মুছে গেঠে সব হা-হুতাশ নেই কোন ভয় হাড়াবার।। প্রানে প্রান মিলেমিশে যায় অনুভবে স্পর্শে হাড়ায় স্বস্তির নেশায় অচেতন বিমূর্তে বিভোর এই মন এই ক্ষন, চিরক্ষন হোক এ কামনা আজ দুজনার।।