Posts

Showing posts from April, 2025

গৃহকর্মীদের অধিকার বিষয়ক গান

  ঘরের সকল কাজে- আমরা আছি সবার সাথে, সকাল এবং সাঝে। আমরাইতো গুছিয়ে রাখি তোমাদের পরিবার; আমারা গৃহকর্মী আমাদেরও আছে অধিকার।। আমারা গৃহকর্মী আমরা চাই আমাদের অধিকার।।   আমাদেরও আছে অনুভূতি- আমরাও কাঁদি-হাসি ইচ্ছে করে অবসরে বসে স্বপ্নের দেশে ভাসি ঘর থেকে ঘরে ছুটে চলি পাইনা সময় দু-দন্ড বসবার।।   মানুষ যদি মানুষের তরে, না হয় মানবিক জীবন মোদের কষ্টের ভারে রয় নাতো স্বাভাবিক। নতুন দিনের বারতা এসেছে, ন্যায্য পাওনা বুঝিয়ে দেবার।।