Posts

Showing posts from November, 2021

ঘরে ঘরে পিতামাতার হতে হবে সাবধান! (বেতার)

  ঘরে ঘরে পিতামাতার হতে হবে সাবধান! মাদক আসক্তি রুখতে হলে, হতে হবে যত্নবান।।   সন্তান যেন থাকে সদা মাদক থেকে দুরে পিতা মাতার স্নেহ মায়ায় রাখতে হবে ঘিরে বন্ধুর মতো হতে হবে; পিতা-মাতা সন্তান।।   কৌতুহলী শিশুর মনে অনেক জানার আশা। ভুল করলেও শুধরে দিয়ে; দিতে হবে ভালোবাসা। নৈতিকতা শিক্ষা দিলে হবে সমাজ লাভবান।।   মাদক আসক্তি মানষিক ব্যাধি, গোপন করা ভালো নয় অবিলম্বে সুচিকিৎসায় এই ব্যাধি ভালো হয়। সৎ সঙ্গ, সচেতনতায় হবে সমস্যার অবসান।।

ও বউ, ডাইল উতলাইছে উড়হিডা কই আনো তারা-তারি

  ও বউ, ডাইল উতলাইছে উড়হিডা কই আনো তারা-তারি উতলাইন্না ডাইল পইরয়া নষ্ট হইবে ডাইলের হাড়ি।।   পেয়াজ রশুন কাইট্টা রাখছি, ডাইলডা হেজার পরে ডাইলে বাগার দিমু, সবাই খাইবেআনে দুহারে ডাইলবাগর ভাত গলায় বাইজ্জা, লাগবে মারামারি।।   চল্লিশ বছর ধইরয়া ওস্যায় রান্দি সালুন ভাত কোন দিনো ডাইল রান্দন দেতপারিনায় বাদ পাতলা ডাইল পেত্তেক ডেইলি লাগবেই মোগো বাড়ি।।   বড়ডায় খায় মাহা মাহা, মাইজ্যাডায় খায় ভাসাইয়া ছোডডায় খায় ডাইলের পানি বাসুনে নাক ডুবাইয়া,   তোমার হউরে হোত কইরয়া খায়, দেকতে মজা ভারি।।