Posts

Showing posts from March, 2020

করোনা ও মানবতা G#

এখনই সময় দুরথেকে থাকি কাছাকাছি এখনই সময় একা একা একসাথে বাঁচি। এই সংকট, রুখে দেব সবেমিলে একসাথে উঠবে আবার নতুন সূর্য নতুন কোন এক প্রভাতে। না না আর নয় ভয়, নয় কোনে আতঙ্ক সংশয় জাগুক মানবতা, বাড়ুক সচেতনতা দুরহোক বিভেদ, পরাজয়। কোটি বাঙ্গালী একসাথে একপ্রান; প্রানের আলোয় ভরবে স্বদেশ গাইবো জীবনের জয়গান। https://youtu.be/0DpT4RovbeI

তোমার স্বপ্নে বিভোর এ রাত

তোমার স্বপ্নে বিভোর এ রাত জোছনায় ভাসে কোন কল্পলোকে। তোমার সুরভি ছড়িয়ে সেথায় সুখের ভেলা ভাসায় স্বপ্নলোকে। অনন্ত অসীমের পথে পথে সাজানো রয়েছে কতো আশার মালা কতশত ঝরা ফুল ধুলায় লুটায় কত আছে অর্ঘের সাজানো ডালা পড়ে আছে পথে সবই শত জনমের   কান্না হাসি লয়ে বুকে।। অযুত নিযুত কোটি তাহারো অধিক তুমি ও তোমরা আছো তাহাতে বিলীন অনুভবে অনুক্ষন উষ্ণ সতেজ   যতই দেখনা তারে ধুলায় মলিন কাঁটবে যখন এই মধুর স্বপন কাঁটবে কি ঘোর, দিবালোকে?।।

শুভ জন্মদিন জাতির পিতা

পিতার জন্মদিনে আজকে মেতেছে কোটি বাঙ্গালীর প্রান জন্ম শতবর্ষে শ্রদ্ধা ও প্রীতিতে স্মরনকরি তোমারই আত্মদান  শুভ জন্মদিন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।। শুভ জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।। দিকে দিকে আজ মেতেছে সবাই আনন্দ উৎসবে মুজিব বর্ষ হোক অমলিন স্বতন্ত্র গৌরবে চেতনা oতোমার এই বুকে হোক শিখা অনির্বাণ।। তুমিতো রচেছো পরাধীন ভুমে মুক্তির ইমারত বিশ্বের বুকে তুমিই দিয়েছো বাঙ্গালীর ইজ্জত এই ভুখন্ডে আলো মাটি জল গায় তব জয়গান।। সুরকার: জহুরুল হাসান সোহেল https://www.youtube.com/watch?v=R3_ZUG-aBYU

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জন্মশত শতবর্ষে তোমার শ্রদ্ধা জানাই জানাই ভালোবাসা  সালাম জানাই হাজার হাজার।। তুমি এজাতির মুক্তির কান্ডারী মহাবীর দিয়েছো প্রেরনা, স্বাধীনতার লক্ষ করেছো স্থির দিয়েছো, স্বাধীন বাংলাদেশ কোটি কোটি জনতার।। নির্যাতিতের পক্ষে, তুমি ছিলে সদা-সর্বদা তোমার বজ্র কন্ঠ দিয়েছে বাঙ্গালীর মর্যাদা    জয়বাংলায় মুজিব তুমিযে অনমিত দুর্বার।।