Posts

Showing posts from December, 2020

যাবার বেলায় হাসি মুখে তোমায় বিদায় জানাই

  যাবার বেলায় হাসি মুখে তোমায় বিদায় জানাই হোক এ যাওয়া জয়যাত্রা, থামুক করুন সানাই।।   হোক বা না হোক কোনদিনও পথে আবার দেখা জেন মোরা বন্ধু আছি নওতো তুমি একা মনের বাঁধন রইবে মনে, এই বলে মন মানাই।     বন্ধু যদি ভাবো তবে সুখের স্মৃতি রবে চোখের দেখা হোক বা না হোক, মনের দেখা হবে তাইতে ওগো হাসি মুখে বিদায় তোরণ বানাই।।