বেড়াডা ভাইঙ্গা দেলে
বেড়াডা ভাইঙ্গা দেলে গরু /ছাগল হান্দিবে (ও দুদু) বেড়ার উফরে বইয়া চইরয়ায়/ ফেউচ্চায় কয়টা ধান খাইবে? হাঙ্গাদিন ঘোরে দুদু নানান চিন্তা নিয়া, পরের ঘরের মাইয়ারে দেয় পরের ঘরে বিয়া ভাব লয় কোট কাচারি, সব হের নিজ বাড়ি টাহা যাওয়ার ধান্দায় বেড়াডা ভাইঙ্গা দেলে ক্ষেত সাবাড় অইবে.