Posts

Showing posts from October, 2021

সোমায় নষ্ট করিসনারে কামড়াকামড়ি হইরয়া।

  সোমায় নষ্ট করিসনারে কামড়াকামড়ি হইরয়া। কেউ এটুটু আউগ্গাইলে টাইন্না ধরো পিছনবিলে আতালের মুরগী পাইলেই জবাই হরো ধইরয়া?।।   তোর ভাই একটু আউগ্গাইলে তোর এতো জ্বলে ক্যা? হের নামেই কানকতা তুই হগলহানে লাগাও ক্যা? উইট্টা পইরয়া হের পিছে, লাগো কাছা মাইরয়া।।   তুইও এটটু চেষ্টা হর যেন হেরে ধরতে পারো মন দিয়া কামকাইজ হইরয়া আউগ্গাইয়া যা সামনে আরো নিজেগো ক্ষতি নিজেরা হইরয়া থাহো পিছে পইরয়া।।

মাটির এই ঘর পুরান হল সময় বেশী নাইরে আর

  মাটির এই ঘর পুরান হল সময় বেশী নাইরে আর ভাঙিয়া চুড়িয়া এই ঘর হইবেরে ছারেখার।।   আমি আমার কামাই লইয়া এই ঘরে থাকি নিদান কালে কোনখানে যাই কোনখানে সব রাখি? সব ছাড়িয়া যাইতে হবে ফিরিবোনা কভু আর।।   আসিয়াছি একা আবার যাইবো ফিরে একা সাথে যাবে এই জীবনের আমলনামার লেখা   ইমান এবং সৎকর্ম বেহেশতের চাবি সবার।।

হাইৎনায় বইছে বাদী পক্ষ আসামী বাগে ঘোরে

  হাইৎনায় বইছে বাদী পক্ষ আসামী বাগে ঘোরে শালিস বইছে পুবের পোতার কাচারি ঘরে।।   আবুল হোসেন জয়নালের পোলা দেকতে হোনতে উঁচা ডাঙ্গর ; দেলডা হ‍্যার খোলা  ফুল ফিক্কা মারছে রে ভুলে কালু গাজীর বউয়েরে।   কালুগাজীর মাইয়া আমেনা রূপে গুনে লগইতে হ্যার ধারে কেউ না আবুল মিয়া হ‍্যারে বুইজ্জা ফুল দেছে হ্যার মায়েরে।।   কালু গাজীর কথা হোনেন ভাই এই গেরামে তাউল্লা গরম হের মতো কেউ নাই এইনা কতা হুইন্না লড়ায়  দাহান লইয়া আবুলরে।।   শালিস হরে আয়নাল তালুকদার ভাইব্বা দেহে বিয়ার বয়স আবুল আমেনার- শালিস হরতে হরতে মাতায়  চিন্তা এটটা ঘোরেরে।।   সবাইর শেষে তালুকদারে কয় আবুল মিয়া দেকতে হোনতে পোলা মন্দ নয় আমেনারও বিয়ার বয়স বিয়া হরাও দুইজনরে।।

স্কুল খুলেছে এবার সবাই ইস্কুলেতে যাব (শিশু দের ছড়া গান স্কুল খোলা ও স্বাস্থ্যবিধি মানা।

  স্কুল খুলেছে এবার সবাই ইস্কুলেতে যাব স্বাস্থ্যবিধি মানবো মোরা তবেই সুস্থ্য রব।   মাস্ক পড়বো সবাই মোরা, ভুল কভু করবোনা জ্বর সর্দি কাশি হলে, ইস্কুলে যাবোনা   পরিচ্ছন্ন থাকবো নিজে, অন্যকেও শেখাবো।   সামজিক দুরত্ব মেনে করবো পড়াশুনা সাবান দিয়ে কুড়ি সেকেন্ড হাত ধোয়া ভুলবোনা করোনাকে জয় করেই সুশিক্ষিত হব।।