Posts

Showing posts from April, 2023

বাল্য বিয়ে দিলে শিশুর জীবন বরবাদ হবে

বাল্য বিয়ে দিলে শিশুর জীবন বরবাদ হবে ঠিক বয়সে বিয়ে দিলে সমাজ সুস্থ্য রবে।   দেশে আইনে বাল্য বিয়ে শাস্তি যোগ্য অপরাধ করলে বা সংশ্লিষ্ট থাকলে  শাস্তি যাবেনা বাদ বাল্য বিয়ে করাইলেও জেল-জরিমানা  হবে।।   আশে পাশে যদি দেখ কোন বাল্য বিয়ে হয়  প্রতিরোধ কমিটিকে দ্রুত জানাবে নিশ্চয় এই কমিটির সদস্যদের তোমার সাথে পাবে।   বাল্য বিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো জানার এবং মানার জন্য সবাই পড়তে পারো সবাই মিলে প্রতিরোধের দেয়াল গড়তে হবে।  কৈশোরের কথা।  বিষয় বাল্যবিবাহ রোধে আইনি সুরক্ষা।  লাইভ প্রচার ১১/ ৪/ ২০২৩ সকাল ১০:১৫ মিনিটে।  রেকর্ডিং: ০৯/০৪/২০২৩ কথা ও সুর: মো: জহুরুল হাসান তালুকদার গানের শিল্পী: দেবস্মিতা চ্যাটার্জী জয়ী।