উত্তাল সাগরে দুর্বল তরণীর মতো
উত্তাল সাগরে দুর্বল তরণীর মতো সোনার বাংলা ভাসছিলো হায় বুকে নিয়ে ক্রন্দন ক্ষত। তুমি শুনিয়েছে অভয়বানী জানি মোরা সবাই জানি তুমি দক্ষ নাবিক, তুমি ত্রাতা চির মহিয়ান তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুমি সর্বকালে সর্বশেষ্ঠ, তুমি বাঙ্গালী নক্ষত্র বিশ্ব সভায় উচ্চে আসীন জয়গান তব সর্বত্র।। তুমি মায়াময়, তুমি নিপিড়িতের জননেতা। তুমি অন্যায়ের সাথে আপোষহীন তুমি নির্লোভ তুমি স্বাধীনচেতা। তোমার তর্জনী করেছে সকল বাঙালীর লক্ষ স্থির তুমি বাঙালীর তরে প্রান বাজী রাখা ভয়হীন বিজয়ী বীর।। সুরকার: আহসান হাবিব দুলাল বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০