শরতে শিউলি ফুল সুবাস ছড়ায় (শরৎ কাল)
শরতে শিউলি ফুল সুবাস ছড়ায় শুভ্র মেঘের ভেলা উড়ছে সারা বেলা মন ওড়ে তারি সাথে মেঘের ডানায়। গোধূলীর আলো পড়ে সাদা কাশফুলে ছাতিম ফুলের ঘ্রানে মাতাল বিকেলে শ্রান্ত শিশির, হিম শীতলে হারায়।। শাপলা শালুক শতদলে ভরা শান্ত দিঘীর জল নীল সাদা রংঙে লুকোচুড়ি খেলে অপরুপ কোলাহল। আগমনী গানে মুখরিত চারিধার ফসলের ক্ষেত হাসিমুখ অবিকার ধরনী ধন্য আজি, শারদ বেলায়।। সুরকার: জহুরুল হাসান সোহেল https://www.youtube.com/watch?v=8QVFtAvXXYc