Posts

Showing posts from October, 2020

শিশুর মানষিক বিকাশে করনীয় বিষয়ে গান (বরিশাল বেতার)

  আজকে যে শিশু, সেতো আগামীর নাগরিক তাই শিশুর সঠিক মানষিক বিকাশ জরুরী অত্যাধিক। নয় কোন অবহেলা, নয় কোন অযত্ন, উপেক্ষা শিশুর যত্নে আজকে, এই হোক আমাদের দীক্ষা।।   শারীরিক বিকাশের সাথে সাথে, মানষিক বিকাশের তরে ছবি আঁকা, নাচ-গান, শিল্প চর্চা সহায়ক ভুমিকা পালন করে। শৈশব সুন্দর ও নির্ভয় হলে, তরান্বিত হয় সুশিক্ষা।।   শিশুদের খেলা হোক সৃজনশীল খেলনা দিয়ে শিশুদের খেলা হোক মুক্ত-খোলা মাঠে গিয়ে।   পড়ার বইয়ের পাশাপাশি পড়তে হবে গল্পের বই শিশুদের চারিপাশে সুষ্ঠু পরিবেশ, রাখতে হবে সদা অবশ্যই শিশুদের ইচ্ছা অনিচ্ছাকে, না যেন করি কভু উপেক্ষা। https://www.youtube.com/watch?v=NvyIJjbliy4

আমি চাই সবাই বলুক মনের কথা মনটি খুলে

  আমি চাই সবাই বলুক মনের কথা মনটি খুলে আমি চাই সকল মানুষ সব ব্যবধান যাক না ভুলে।   আমি চাই যাক মিটে যাক আছে যত দাবি-দাওয়া আমি চাই, সবাই মিলে একসাথে এক তরি বাওয়া আমি চাই কচি মুখের আতঙ্কহীন সোনা হাসি আমি চাই ধর্মবর্ণ নির্বিশেষে সবার ভালোবাসাবাসি। আমি চাই দুর্বল আর সবল দাড়াক এক কাতারে আমি চাই নারী পুরুষ সমান সমান এ সংসারে।   আমি চাই উৎপাদনের সমান সমান ভাগটি আমার আমি চাই আমার ইচ্ছে মতো আমার ভোটাধিকার। আমি চাই আমার নেতা হবে আমার প্রতিনিধি আমি চাই সবাই মানুক সমানভাবে সকল বিধি আমি চাই সেই রাষ্ট্র, যেথায় বিদ্যমান শুশাসন আমি চাই সবার আসন মিলে গডুক রাজাসিংহাসন। x

তোরে দেকলে বুকটা ওডে ছ্যাৎ কইরয়া

  তোরে দেকলে বুকটা ওডে ছ্যাৎ কইরয়া তোরে মুই ভালোবাসি চাই তোরে পাশাপাশি বুহের মইধ্যে ধইরয়া রাকমু যুইৎ কইরয়া (রে)।।   তুই আমার পরানের পরান তুই আমার কইলজার টুকরা তুইরে জানের জান না দেকলে দেল কাইন্দা ওডে হ্যার লগে মোর কইলজা কোডে মনের দুঃখে চাইপ্পা ধরে চিৎ কইরয়া।।   যত দিন তোরে না পামু আমি তোর লইগ্গা মনে প্রেমের বাত্তি জ্বালামু তুই আমার ভালোবাসা তোরে লইয়া বানমু বাসা না পাইলে এই জীবন দিমু শ্যাষ কইরয়া।।

দ্বৈত সত্ত্বা

  আমার চিন্তা আমার সাথে করছে প্রবঞ্চনা আমি বিভক্ত আজ  নিজেই নিজকে করছি প্রতারনা।।   আমি যাই ভাবি তাও সত্যি যেমন, উল্টোটাও যেমনি; যে পথ শেষে লক্ষ্য আমার, উল্টো পথেও তেমনি। আমি পাপ পুন্যের একই দেহে করছি আরাধনা।।   আমি সত্যি এবং স্বপ্ন দুটোই এই চোখেতেই দেখি। আমি যেই কলমে কাঁটি, আবার সেই কলমেই লেখি।. আমি সুখের তরে কাছে টানি হতাশা যন্ত্রনা।।

মোগো বাড়তে অতিত আইছে মাছ ধরতে যাই

D# মোগো বাড়তে অতিত আইছে  মাছ ধরতে যাই আনাজ পাতি আনতে হইবে  ঘরে কিছু নাই।   পোলাউ হইবে, কোরমা হইবে  মুরহার গোস্ত দিয়া। দুইডা মুরহা ধরতে হইবে  খুদ কুড়া ছিডাইয়া। বেইল ওডছে মাতার উফরে  সোমায় বেশী নাই।।   পান সুবারি ঘরে আছে  লাগবে হাদা পাতা রাইতে একটু ঠান্ডা পরে  নামান লাগবে খাতা (কাঁথা) শিন্নি রান্দার ঝুনা নাহইল  কারেইদ্দা পাড়াই?।।   ওশ্যা ঘরে বাডা কোডা  গ্যাছে শুরু হইয়া কেউ গেছে পুহুর ঘাডে  ভান্ডো-বাডি লইয়া অতিত আইলে মোগো বাড়ি  আনন্দেই কাডাই।। https://www.youtube.com/watch?v=sQABX2iz0FI

ঘুষখোর (প্যারোডি)

  সখি গো আমার মন ভালা না! ঘুষখোরের রকম দেইখা মনে যন্ত্রনা।।   একরকম ঘুষখোর আছে দেখায় হেবি ভাব বেতন জমে ব্যাংকে অফিসে খোঁজে লাভ।।   এক জাতের ঘুষেখোর আছে লম্বা দাড়ি টুপি ঘুষ আর ধর্মের লাগি জীবন দিছে সপি।।   এক জাতের ঘুষেখোর আছে ভীষন বর্ণচোরা নীতিকথা ফুডায় শালায় সারা জগৎজোড়া।   আর এক জাতের ঘুষখোর আছে তারা কালচারাল মাথা ঠান্ডা, কিন্তু ঘুষে পকেট মালামাল।।   আর এক জাতের ঘুষখোর আছে মুখে গালাগালি। ছোট লোকের বড় চেয়ার তাইতো ফালাফালি।।   হরেক রকম ঘুষখোর, আজ তোদের বলি শোন নষ্ট তোদের জন্মগ্রহণ, নষ্ট তোদের মন।।