আমি চাই সবাই বলুক মনের কথা মনটি খুলে

 আমি চাই সবাই বলুক মনের কথা মনটি খুলে
আমি চাই সকল মানুষ সব ব্যবধান যাক না ভুলে।
 
আমি চাই যাক মিটে যাক আছে যত দাবি-দাওয়া
আমি চাই, সবাই মিলে একসাথে এক তরি বাওয়া
আমি চাই কচি মুখের আতঙ্কহীন সোনা হাসি
আমি চাই ধর্মবর্ণ নির্বিশেষে সবার ভালোবাসাবাসি।
আমি চাই দুর্বল আর সবল দাড়াক এক কাতারে
আমি চাই নারী পুরুষ সমান সমান এ সংসারে।
 
আমি চাই উৎপাদনের সমান সমান ভাগটি আমার
আমি চাই আমার ইচ্ছে মতো আমার ভোটাধিকার।
আমি চাই আমার নেতা হবে আমার প্রতিনিধি
আমি চাই সবাই মানুক সমানভাবে সকল বিধি
আমি চাই সেই রাষ্ট্র, যেথায় বিদ্যমান শুশাসন
আমি চাই সবার আসন মিলে গডুক রাজাসিংহাসন।
x

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।