Posts

Showing posts from January, 2022

বয়সন্ধিকালীন সমস্যা ও করনীয় (বেতার)

  বয়সন্ধিকালে শিশুর হয় পরিবর্তন অবহেলা করলে ঘটে নানান অঘটন। কৈশোরের শুরুতে সবার লক্ষ রাখতে হবে তবেইতো কিশোর কিশোরী সুরক্ষিত রবে।।   এই বয়সে সবই নতুন দেহ এবং মনে অজানা আশংকা প্রকাশ পায়যে আচরণে বিশেষ ভাবে পিতামাতার খেয়াল রাখতে হবে।।   বয়সন্ধিকালের বিষয় যা কিছু জানার জানতে এবং জানাতে হবে যে সবার লজ্জা কিংবা সংকোচ ভুলে, সহজ হতে হবে।।

প্রোগামেতে পেটে ভাতে গামুরে ভাই কতো গান?

  প্রোগামেতে পেটে ভাতে গামুরে ভাই কতো গান? আমার পেটের লগে ঘরে আছেরে বউ পোলাপান।।   গান শিখা হায় পড়ছি বিষম দায় অনুষ্ঠানে ডাকলে মনের ভিতরে টালায় গান গাওয়াইয়া দাও খাওয়াইয়া টাকার সময় বাজেট টান।।   সম্মানী বা মজুরী যাই কও; সব শ্রমিকের ঘাম শুকানোর আগে আগেই দাও। খালি গানের বেলায়ই গরিমসি নগদ চাইলেই অপমান।।   কি করিবো কোথায় যাবো আর? গান শিখিয়া গান গাহিয়া (কেন) পাতাইলাম সংসার। সেই সংসারের খরচা চালাইতে রোজই আমি পেরেশান।। x

নতুন বছর, নতুন আশা, নতুন দিগন্তের সুচনায় (Happy New Year)

নতুন বছর, নতুন আশা, নতুন দিগন্তের সুচনায় দুঃখ, ব্যাথা, যত হতাশা মিটে যাক নতুনের প্রেরণায় হাতে হাত রেখে, চোখে চোখ রেখে উঠুক প্রানের জোয়ায় তোমাদের বলি, উইশ ইউ অল, হ্যাপি নিউ ইয়ার।   সাম্যের গানে গানে মেতে উঠি চল ভালবাসি ভালবাসি এই কথা বল।।   আঁধার কাটবে জেনো, আলো আসবেই সব ভুলে পৃথিবীটা ফের হাসবেই।।