Posts

Showing posts from July, 2020

ও ভাইরে দুঃখের কথা কইয়া যাই

ও ভাইরে দুঃখের কথা কইয়া যাই পচাত্তরের ১৫ আগষ্ট মুজিব তো আর নাই কান্দে আকাশ কান্দে বাতাস কোথায় গেলে মুজিব পাই।।   উনিশশো পচাত্তর সালের ১৫ আগষ্ট ভোরে ধানমন্ডির ৩২ নং বাসায় মারলো মুজিবেরে মারলোযে স্বপরিবারের দুঃখ কোথায় রাখি ভাই।।   নারী পুরুষ নির্বিচারে ছিলো যারা দেশে হায়নারা হত্যা করিলো নির্বিশেষে শেখ রাসেলেন কচি মুখটা ভাইসা ওঠে চোখে ভাই।। সুরকার: আহসান হাবিব দুলাল বরিশাল বেতার: ১৫ আগষ্ট এর গীতি নকশা, ২০২০

আমি কেমন করে মেনে নেব নাইরে মুজিব নাই

আমি কেমন করে মেনে নেব নাইরে মুজিব নাই মুজিব বিনে সারা বাংলা দিশেহারা ভাই।।   মাঝ সাগরে উঠলো তুফান হইলো সব আন্ধার মাঝি বীনে এই পলকা নাও কেমনে হবে পার তোমার মত মাঝি মুজিব নাইতো কোথাও নাই।।   সাগর মাঝে দেখা দিলো দৈত্য দানোর দল যাত্রীরা সব তোমার মন্ত্রে রইলো অবিচল তোমার নামের মন্ত্র গুনে মুক্তির স্বাদ পাই।। সুরকার: আহসান হাবিব দুলাল বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০

তোরা বিপথগামী পাষান হলি নিজ পিতাকে হত্যা করে

তোরা বিপথগামী পাষান হলি নিজ পিতাকে হত্যা করে পিতৃ হন্তা পিচাশ তোরা, ঘৃনা জানাই তোদের তরে।   জীবন বাজী রেখে যিনি স্বাধীনতার সূযটারে ছিনিয়ে এনে মুক্তি দিলেন নিপীড়িত বাঙ্গালীরে   কৃতঘ্ন তুই অপরাধী, মারলিরে সেই দেবতারে?।।   জাতির পিতা মুজিব তো আজ নাই তোর কারনে পিতার স্নেহে বঞ্চিত সবাই।   কোন মাটিতে গড়ারে ‍তুই কেমনে এত নীচ হলি সোনার দেশে সবার ভীড়ে তাইতো তোদের কীট বলি যুগে যুগে তোদের তরে যাব ঘৃনার গান করে।। সুরকার: আহসান হাবিব দুলাল বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০

ওগো জাতির পিতা

ওগো জাতির পিতা তুমি মোদের মিতা আমরা এগিয়ে চলি তোমার চেতনা বুকে লয়ে, তুমি আছো তুমি রবে কোটি জনতার হৃদয়ে।।   আলোর মশাল জ্বেলেছো তুমি সে আলোয় মোরা আলোকিত তুমি যে ছিলে মোদের একজন তাই ভেবে মোরা পুলকিত দিব্যলোক হতে, যেন দিলে দেখা আমাদেরই এক জন হয়ে।।   তুমি মোদের চির চেনা তোমার কাছেই মোরা ঋনী জাতির পিতা তুমি আপন বন্ধু বলে তোমারে চিনি। তোমার চেতনা অবিনশ্বর  রক্ত ধারায় চলে বয়ে।। সুরকার: আহসান হাবিব দুলাল বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০