আমি কেমন করে মেনে নেব নাইরে মুজিব নাই

আমি কেমন করে মেনে নেব

নাইরে মুজিব নাই

মুজিব বিনে সারা বাংলা

দিশেহারা ভাই।।

 

মাঝ সাগরে উঠলো তুফান

হইলো সব আন্ধার

মাঝি বীনে এই পলকা নাও

কেমনে হবে পার

তোমার মত মাঝি মুজিব

নাইতো কোথাও নাই।।

 

সাগর মাঝে দেখা দিলো

দৈত্য দানোর দল

যাত্রীরা সব তোমার মন্ত্রে

রইলো অবিচল

তোমার নামের মন্ত্র গুনে

মুক্তির স্বাদ পাই।।


সুরকার: আহসান হাবিব দুলাল
বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।