Posts

Showing posts from October, 2019

যাবার সময় হল এখন বিদায় চাই

যাবার সময় হল এখন বিদায় চাই নতুন ঘরের হইছে জোগাড় কান্নাকাটি কেন করো আর   দেরী কইরা সময় নস্ট করননাই, ভাইরে। ভুল যা ছিলো কইরা দিয়ো মাফ নতুন কাপড় পড়াইয়া কইরা দিয়ো সাফ (মোরে) দরখাস্ত তোমাগো কাছে, যেন সবার দোয়া পাই।। পাঠাইছিলেন এই ধরাতে যিনি সময় মত নিজে কাছে ডাইকা নিলেন তিনি (আরে) যাহার কথা ভুইলা ছিলাম,  সে ছাড়া আর উপায় নাই।। সময় থাকতে হাত ধর তাহার সে ছাড়া নাই ওই কুলেতে আপন কেহ আর (ভাইরে) আমি ওই অকুলে ধরলাম পাড়ি যেন তার করুনা পাই।। https://youtu.be/mtEW9lpDzBQ https://m.facebook.com/story.php?story_fbid=10214140727987162&id=1682238385

তুই ছলনা করইয়া মোরে প্রেমের জালে ফাসাইলি

তুই ছলনা করইয়া মোরে প্রেমের জালে ফাসাইলি কেম্মেরে তুই এত পাষান হইলি? কত প্যাকনা হরছিরে দুইজন হেইসব কতা মনে পরলে ভাসে দুইনয়ন ছাড়লি মোরে দাগা দিয়া (এই) মনের উদবাগ বাড়াইলি।। ছাড়বি মোরে আগে ভাবিনাই আপন ভাইবা মনের ঘরে দেলহাম তোরে ঠাই গুছাইন্না ঘর ভাইঙ্গা চুইরইয়া কোন অজানায় হারাইলি। তোরে ভোলার চেষ্টা হরি কত তত বারই মনে পড়ে নছোল্লা তোর যতো তোরে চাওয়া হইছেরে ভুল হাড়ে হাড়ে বুঝাইলি।।

ওরে, ও গুনের মাইয়া রে

ওরে, ও গুনের মাইয়া রে, ও রুপের মাইয়া রে ভুইল্লা গেছি হগল কতা, তোরে ধারে পাইয়া রে। এই জীবনে আইছো তুমি, সুখের পরশ লইয়া রে।। তোর হাসিতে আলোকিত আমার এই ভুবন   তুইতো আমার ভালোবাসা আমার আপনজন আমি চোখ বুজলেও তোরে দেহি আবার দেহি চাইয়া রে।। স্বপন মাঝে দাওরে দেহা জাগরনেও তুই তোরে ছাড়া এই জীবনে বাঁচমুনারে মুই তোরে লইয়া ঘর বানমু নদীর কুলে যাইয়া রে।।

আমি স্বাধীনভাবে খুঁজছি শুধুই তারে

আমি স্বাধীনভাবে খুঁজছি শুধুই তারে। সভা সেমিনার, মিডিয়া কিংবা পথে, হাটে, মাঠে, ঘাটে বলতে পারো কোথা গেলে পাই আমার স্বাধীনতারে।। আমি যাই করি হোক ভালো কি মন্দ তুমি কে বিচার করার আছে আইন আদালত প্রশাসন জজ তুমি কে আমায় মারার? তুমি যাই বোঝ, সেটাই মোদের বোঝাবে জুলুম করে? আমি স্রষ্টার কথা মেনে চলি নাকি নাকি স্বাধীন চিন্তা করি আমি নিরাকারে নাকি আকারে ভক্ত নাকি খরকুটো ধরি। পরকাল তুমি মানো যদি, কেন মানোনা সেই বিচারে?

যত দুঃখ দিলিরে তুই হিসাব রাখি নাই

যত দুঃখ দিলিরে তুই হিসাব রাখি নাই রে আমি, তুই নরক হইলেরে বন্ধু তোর আগুনেই আমি পুড়তে চাই।। দুঃখে দুঃখে জনম আমার হইলো রে ছাড়খার আমি একাকি বিবাগী ছিলাম, এই ভুবনে নাই কেহ আমার মরুভূমি এই জীবনে, বৃষ্টির মতোন তোরে পাই।। এক জীবনের কষ্টরে তুই মুহুর্তের সুখ দিয়া মুছে দিলি সকল ব্যাথা এই বুকেতে হইলি আমার প্রিয়া এখন হারাইলি তুই কোন অজানায়, কোথায় গেলে তোরে পাই।।

মনে পড়ে খুব মনে পড়ে

মনে পড়ে খুব মনে পড়ে ফেলে আসা সেই সুখস্মৃতি গুলো সবই আছে মনে ভীড় করে।। সে এক বিকেল ফাগুন বাতাস আগুন লাগা প্রেমের আভাস বুক ফেটে যায় হয়না প্রকাশ শুধু চেয়ে রয় চুপ করে।। না বলা সেই কথার ভীড়ে যায় ডুবে স্পর্শ লাভের বাসনাতে যায় উবে। পাওয়ার চেয়ে চাওয়ায় সুখী আনন্দে অতৃপ্ত দুখী তপ্ত বানে সূর্য্যমুখী যেমন করে সুখে মরে।।

আজি এ শুভক্ষনে

আজি এ শুভক্ষনে কুসংস্কারের পাহাড় টুটুক কাঁটুক সকল শঙ্কা কাঁটুক কাঁটুক সকল আঁধার কাঁটুক, মঙ্গলালোক বানে।। সঙ্কীর্নতা যা আছে সব যাক ঘুচে পঙ্কিলতা যাক ধুয়ে যাক, যাক মুছে রুদ্ধ মনের দরজা ভাঙুক পবিত্রতার টানে। দিব্যজ্ঞানে বিবেক আলোকিত হোক মন্দ-ভালো বিবেচনার খুলুক চোখ প্রকাশ ঘটুক সবার মনে এই জীবনের মানে।

কেন বেদনায় ভরে আছে আমার এর হৃদয়

কেন বেদনায় ভরে আছে আমার এর হৃদয় সবইতো আছে সেই আগেরই মত শুধু তুমি নাই, তুমি নাই।। ফুলে ফুলে ছেয়ে আছে সারাটি বাগান তারি টানে ভ্রমরের ভরা গুঞ্জন বসন্ত চলে গেছে কটা দিন আগে সব কিছু ম্লান লাগে তাই।। কয়েদ হয়ে আছি চির চেনা পথে গোলকধাঁধায় ঘুরি এই অবেলাতে ক্লান্ত পথিক খুজি পথের দিশা পালাবার পথ কোথা পাই?।।

মোগো মতো মানু কোতায় পাবা?

D# মোগো মতো মানু কোতায় পাবা? সহজ সরল মানুষ মোরা ধান নদী আর খালে ভরা   অপরুপ এক রুপের জেলা বরিশালে যাবা।। মোগো মতো মানু সেথায় পাবা? নদীর পারে থাহি মোরা হাল হালুডি করি পুহুর, নদী, খালে-বিলে আনন্দে মাছ ধরি মোগো লগে মাছ ধইরয়া, কের্তনখোলায় নাবা।। পালা-পার্বন আইলে সবাই সবাইর বাড়ি যাই সাম্প্রদায়িক সম্পৃতিতে মোগো জুড়ি নাই আইলে মোগো দেশে, মোগো বাড়ি দাওয়াত খাবা।। ধার ধারিনা কেউর মোরা, নিজের মত থাহি ঝড় বইন্না আউকনা যতই, মনেতে বল রাহি ভালোর লগে ভালো মোরা না হইলে পস্তাবা।। https://www.youtube.com/watch?v=Hl1BVyVU19E