তুই ছলনা করইয়া মোরে প্রেমের জালে ফাসাইলি


তুই ছলনা করইয়া মোরে প্রেমের জালে ফাসাইলি
কেম্মেরে তুই এত পাষান হইলি?

কত প্যাকনা হরছিরে দুইজন
হেইসব কতা মনে পরলে ভাসে দুইনয়ন
ছাড়লি মোরে দাগা দিয়া
(এই) মনের উদবাগ বাড়াইলি।।

ছাড়বি মোরে আগে ভাবিনাই
আপন ভাইবা মনের ঘরে দেলহাম তোরে ঠাই
গুছাইন্না ঘর ভাইঙ্গা চুইরইয়া
কোন অজানায় হারাইলি।

তোরে ভোলার চেষ্টা হরি কত
তত বারই মনে পড়ে নছোল্লা তোর যতো
তোরে চাওয়া হইছেরে ভুল
হাড়ে হাড়ে বুঝাইলি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।