চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।
শীতের কালে খাতার তলে কাল লাগেরে গায়
হাড় কাপাইন্না শীতে
বুরা-বুড়ির পরান যায়।
খাজুরের রস পাওয়া যায়
শীতের বেইন্নাহালে
চুই-চিতই-ভাপা পিডা
জোডে যে কফালে
পুহুরের কাল পানিতে নাইম্যা নাওন দায়।।
কোলা ভাইঙ্গা হাচরা
মাছ ধরে যে সবাই
চ্যাং, পুডি, খইলশা,
কই, হৌল কত্ত সীমা নাই
হগল সালুন মজা লাগে ধুইন্না পাতায়।।
হগল সালুন মজা লাগে ধুইন্না পাতায়।।
যাত্রা, জারি, পুতি,
পালা, হয় সবই শীতকালে
কুডা জালাইয়া আগুন
পোয়াই সন্ধাহালে
আনাজপাতি শীতের কালে
ভালোই পাওন যায়।।
চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।
শীতের কালে খাতার তলে কাল লাগেরে গায়
হাড় কাপাইন্না শীতে বুরা-বুড়ির পরান যায়।
https://www.youtube.com/watch?v=TQdv1tbPXio
Comments
Post a Comment