Posts

Showing posts from July, 2024

আশুরা ২০২৪ উপলক্ষে বেতারের গীতি নকশার গান

১ হায় হোসের হায় হোসেন হায় হায়, কলিজা মা ফাতিমার খঞ্জরেরি নিঠুর আঘাত, নয় তো সে সব ভুলিবার।।   সীমারের ঐ পাষান বুকে নেইতো ভয় নেই নেই মায়া প্রতিহিংসার করাল থাবায়, মনুষ্যত্ব আবছায়া খুনের নেশায় বেপরোয়া, গনিমত লুটিবার।।   অবুঝ শিশুর নেই যে নিস্তার, ডুবলো পাপে এই ধরা অধর্মেরই কাছে ধর্ম, পড়ে সেইদিন  হাতকরা। আল্লাহতালাই বোঝেন ভালো, কোথায় কিযে করিবার।   ২ পানি নাইরে খাবার নাইরে তপ্ত চারিধার কারবালারি প্রান্তরেতে শুধুই হাহাকার।।   স্বজন মরে ক্ষুধায় জ্বালায়, তলোয়ারের নিচে নারী শিশু পায়না নিস্তার, শত্রু সামনে পিছে চোখের সামনে শহীদ হলো পুরো পরিবার।।   নানার পাগড়ী, জামা এবং বাবার তলোয়ার দুলদুলেরি পিঠে হোসেন হলেন যে সওয়ার মহাত্রাসে কেঁপে ওঠে সবাই  কারবালার।।   শত্রু মরে ঝাঁকে ঝাঁকে সামনে যেই আসে কারবালা আজ তৃষ্ণা মেটায় এজিদ সেনা লাশে দুলদুলেরি খুরের ধুলায় কারবালা আঁধার।।   পেছন থেকে তীর ছোরে হায় কাপুরুষের মতো এজিদ সেনার তীরে তীরে বীর হলো আহত শেষ হলো সব প্রিয় নবীর উত্তরাধিকার।।     ৩ মা ফাতিমা কান্দেরে বেহেশতে লুটিয়া প্রিয় পুত্র হোসেনেরই দুর্গতি দে...