Posts

Showing posts from August, 2019

পাখির ডানায় উড়ছে মেঘের দেশে মন

পাখির ডানায় উড়ছে মেঘের দেশে মন অজানা পথে হারাবেই সেতো এখন।। স্বপ্নীল অনুভব, উড়ে যায়, ঘুরে যায় পরিশ্রান্ত অনুভূতি, দুরে যায়, সরে যায় আজ অচেনা আবেগ, চিরচেনা মনে ঝড় তোলে অনুক্ষন।। আজ দুঃখ স্মৃতি মুছে যায়, ঘুচে যায় যা কিছু অচেনা, আজ আপন হয়ে যায়  আজ হারিয়ে যাবার এ সুসময়ে  হয়েছি সমর্পন।।

জাত অজাতে বিভেদ খুঁজে

জাত অজাতে বিভেদ খুঁজে  মরলি ঘুরে জীবনভর পাশের মানুষ দেখলি না তুই,  খুঁজলি খালি আপন - পর।। টাকায় হলি টাকাওয়ালা, ধনে হলি ধনী খাটো করে পাশের মানুষ, হলিরে তুই মানী মরবি যেদিন খুজবি কি তুই? কাঁধ দিলো কে খাটে তোর?।। পরপারের ঐ মহাজন, বুঝ দিবি কি দিয়ে সব কিছু তোর রইবে পড়ে, যাবিরে কি নিয়ে? শূন্য হাতে ছাড়বি ধরা মুছবে কে তোর আখি লোর?।। স্রষ্টা রাখেন সৃষ্টি মাঝে নিজের পরিচয় সবার মাঝেই আছেন তিনি, নয়রে বিভেদ নয়। হাসান বলে ওরে অবোধ যত পারিস মানুষ ধর।। https://youtu.be/o2WEXXepzqs

মরুর দেশে ইহরাম বেধে (ঈদুল আজহা)

আল্লাহু আকবর! “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাশারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নেয়ামাতা লাতাওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক“ মরুর দেশে ইহরাম বেধে তাওয়াফেতে মশগুল সব সবার হজ্জ কবুল করো আল্লা তুমি মোদের রব!! কবুল করো সায়ী মোদের, উকুফে আরাফা হজ্জে তামাত্ত ও কিবরান,   অকুফে মুযদালিফা মোদের পাথর নিক্ষেপেই, দুর যেন হয় শয়তান সব।। তুমি রহিম রহমান তুমি মোদের যত পাপ তোমার দয়ায় হোক হেদায়াত তুমি করো মাফ কুরবানিও কবুল করো

আমার সাধের গড়া ঘর

আমার সাধের গড়া ঘর কেমনে হইলো আমার পর বসন্তের ঐ মাতাল বাতাস করিলো ছারখার।। গৃীষ্ম গেল বর্ষা গেল, গেল কত ঝড় সবই ডামাডোল সইয়া গেল আমার পলকা ঘর বইন্যা বাদল সকল সময়  সে ছিল ছাতি আমার।।   দিনে রাইতে সকল সময় সে ছিলো আপন   আমি যখনই আশ্রয় চেয়েছি (আমায়) করেছে যতন এখন পর হইয়াছে আমার কাছে এ কেমন তার ব্যবহার।। অচেনা এই বাতাস একবার করলে আক্রমন চিরচেনা সকল হবে অচেনা একজন হাসান বলে সেই ক্ষন এলে ধীরে টানো লাগাম তোমার।।

নতুন করে নতুন আশায় (নববর্ষ)

নতুন করে নতুন আশায় বেঁধেছি যে নতুন স্বপন। নতুন বছর পুরাতন মুছে দিয়ে আনলো যে আবার নতুন।। (আজ) সকল পুরোনোকে পিছনে ফেলে নতুন করে সব সাজাবো ঢেলে ভুলে গিয়ে ব্যর্থতা সব গাইবো জয়ের জয়গান।। সবার সাথে একই প্রানে এক সাথে এক হব আজ পিছনো ফেলে গ্লানি গুলো সব নতুনের হবে নব সাজ। (আজ)কেউ নয় আপন নয় কেহ পর ভাইবোন মোরা এদেশটাই ঘর মনের ঘরে প্রদীপ জ্বেলে শুদ্ধ হবে নব প্রান।।

ভুলতে গিয়ে ভোলার মতন কিছু খুজে পাই না

ভুলতে গিয়ে ভোলার মতন কিছু খুজে পাই না সকল স্মৃতি, মনের পাতায় লেখা জীবন থাকতে তারে মোছা যায়না। যত ব্যাথা তারি মাঝে শত সুখ রয় যত হাসি কেবলি তা এখনো কাঁদায় রঙ্গিন আলোর মাঝে কেবলি আঁধার যায়না মোছা যায়না।। সকল বোঝাযে তাই বয়েই বেড়াই হাসি কান্নার ভীড়ে আমিযে একাই শেষ ট্রেনে ফিরে যাওয়ার অপেক্ষাতে কাটেনা সময় কাটেনা।।

যাবার বেলায় যদি

যাবার বেলায় যদি সব স্মৃতিগুলো  ওগো  নিয়ে ওগো চলে যেতে সেই ভাল হত, (ওগো) সেই ভাল হত শুন্য হাতে চলে গিয়েছো কেন তবে এলে ওগো ঝড়ের মত।। যে আঙ্গিনা আগাছাতে গিয়েছে ঢেকে দুজনার পথ যেথা গিয়েছে বেঁকে সে বাগানে ফের যদি মুকলিত হয়ে ফোটে নতুন কুসুম শত শত।। আনন্দ যা ছিলো, কান্না হয়ে বারে বারে আমায় ব্যাথা দিতে, আসে ফিরে ফিরে। কল্পনা যা কিছু তোমায় নিয়ে অন্ধকারে সব গেছে হাড়িয়ে সে আঁধার কেটে যদি নতুন আলোয় ভরে নতুন এক দিনের মত।।