যাবার বেলায় যদি

যাবার বেলায় যদি
সব স্মৃতিগুলো ওগো নিয়ে ওগো চলে যেতে
সেই ভাল হত, (ওগো) সেই ভাল হত
শুন্য হাতে চলে গিয়েছো
কেন তবে এলে ওগো ঝড়ের মত।।

যে আঙ্গিনা আগাছাতে গিয়েছে ঢেকে
দুজনার পথ যেথা গিয়েছে বেঁকে
সে বাগানে ফের যদি
মুকলিত হয়ে ফোটে
নতুন কুসুম শত শত।।

আনন্দ যা ছিলো, কান্না হয়ে বারে বারে
আমায় ব্যাথা দিতে, আসে ফিরে ফিরে।

কল্পনা যা কিছু তোমায় নিয়ে
অন্ধকারে সব গেছে হাড়িয়ে
সে আঁধার কেটে যদি
নতুন আলোয় ভরে
নতুন এক দিনের মত।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।