ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।

নির্বাচনের গান - ০১
 
শোনেন শোনেন মিয়া ভাই, ভাবীগো জানাইয়া যাই
মামা-চাচা, খালা-ফুফু, দুলাভাই, ভাই ও ববু—
ত্রয়োদশ সংসদ নির্বাচন আইলো এবার দেশে তাই,
১২ তারিখ কেন্দ্রে যাব, ভোট দিতে সবাই।।
 
ভোটকেন্দ্র সবার তরে রাখব নিরাপদ,
প্রতিবাদ করব সবাই দেখিলে বিপদ—
দেশে আর বিদেশে যারা
সবাই ভোট দিবেন তারা,
যোগ্য নেতা নির্বাচনে সবার অংশগ্রহণ চাই।
১২ তারিখ কেন্দ্রে যাব, ভোট দিতে সবাই।।
 
গণতন্ত্র প্রতিষ্ঠাতে রাখব অবদান,
নিরপেক্ষ ভোট হবে তার অকাট্য প্রমাণ।
জীবনের প্রথম ভোটে
দায়িত্বশীল হতে হবে—
নতুন প্রজন্মের কাছে এই ছাড়া আর দাবি নাই।
১২ তারিখ কেন্দ্রে যাব, ভোট দিতে সবাই।।
 
কথা: জহুরুল হাসান সোহেল - ০৭.০১.২০২৬
 
নির্বাচনের গান - ০২
 
গণতন্ত্র প্রতিষ্ঠাতে একমাত্র পথ নির্বাচন,
আইলো দেশে নির্বাচন—ত্রয়োদশ সংসদ নির্বাচন।
দেড় যুগের পর বাংলাদেশে ভোট দিবেরে জনগণ।।
দেশে আর বিদেশেতে ভোটার আছে যারা,
এবারের নির্বাচনে ভোট দিবেন যে তারা—
প্রবাসী ভোটিং এবার
হলো নতুন সংযোজন।।
 
দুইটা ব্যালট থাকবে এবার—দুই ব্যালটে ভোট হবে,
প্রার্থীকে একটাতে, অন্যটাতে গণভোট নেবে।
বুঝেশুনে ভোট দিবো ভাই,
ভুল করিলে ফের কান্দন।।
 
কথা: জহুরুল হাসান সোহেল - ০৭.০১.২০২৬
 
নির্বাচনের গান-০৩
 
ভোট পচবে ভোট পচবে এই কথা শুনবানা ভাই
মার্কা নয়রে মানুষ দেখে ভোট দিব সবাই।
একটি দিনের টাকা নিয়ে ৫ বছর বেচবোনা ভাই
মার্কা নয়রে মানুষ দেখে ভোট দিব সবাই॥
 
 সৎ মানুষকে করলে নির্বাচন
৫ টি বছর মেটাবে সে তোমার প্রয়োজন
পাঁচ বছর পর ভোট আসিলে
হিসাব নেব পলে-পলে
ভালো কাজ করিলে নেতায়
তাহার কোন চিন্তা নাই।
 
ভূল যদি হায় করোরে বার-বার
এই জীবনে দুঃখ তোমার- শেষ হবে না আর
দুষ্ট লোকের ছলনাতে
ভুইলোনা পইরো না ফাঁদে-
চিন্তা ভাবনা কইরা এবার
ভোট দিয়ো ব্যালোটে তাই।।
 
কথা: জহুরুল হাসান সোহেল - ০৬.০১.২০২৬
x

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।