পুর্বদিগন্তে, আঁধার কেটে নতুন সূর্য্য উঠছে
পুর্বদিগন্তে, আঁধার কেটে নতুন সূর্য্য উঠছে সাম্যবাদের বার্তা নিয়ে বৈষম্যের অটুট প্রাচীর টুটছে; আসবে আলো কাঁটবে আঁধার – এই বাংলায় সবার মুখে সুখের-হাসি নতুন করে ফুটবে আবার।। ছাত্ররা আজ ডাক দিয়েছে আয় ছুটে আয় জীর্ন জরা পিছে ফেলে যাই ছুটে যাই এখন সময় বাঁধন ছিড়ে এগিয়ে যাবার।। অন্ধ যারা পথ দেখাবো হাতটি ধরে বৈষম্য দুর করতে যাবোই লড়ে। গড়বো এদেশ ফুল ফোটাবো ভালোবাসার।। x