Posts

Showing posts from April, 2022

বরষা- রিমঝিম রিমঝিম ঝরছে সারাটা দিন

  বরষা-   রিমঝিম রিমঝিম ঝরছে সারাটা দিন মন ভার করে আকাশটা আজ মুখটা করেছে মলিন।।   নতুন পাতায় মুক্তো ঝরে চারদিক শ্যামল শোভা স্নিগ্ধ আকাশ কালো কালো মেঘ মেঘে ঢাকা দিবস প্রভা। মনে জাগে প্রিয়া হারানো ব্যাথা ভূলে থাকা বড়যে কঠিন।।   স্মৃতিগুলো সব ফিরে ফিরে আসে একা একা মনের গহীনে মনের আকাশে মেঘ নেমে আসে জল নেমে আসে দুনয়নে। বাদল প্রিয়া এমন দিনে মনটা তোমারই অধীন।।

আগে যহন আইতাম আমি; হাইস্যা কতা কইতা তুমি

আগে যহন আইতাম আমি; হাইস্যা কতা কইতা তুমি দুই চোহে আলহে ভালোবাসার টান এহন, তোমার অবহেলায় আমার পিরিতেরই অপমান।।   কেমনে ভুইল্লা গেলা, কইয়া যাও একবার দেলের ভিতরে মায়া দয়া নাই কিগো তোমার  বুঝি নাইরে মানুষ বেশে তুই হইলি কঠিন পাষান।।    কত দিনের কত স্মৃতি বুহে লইয়া ঘুরি মরমের জ্বালায় রে মুই মরমেই মরি যতই চাই ভুলি তোরে, বেহায়া মন হয় পেরেশান।।

ইমান আর সৎ কর্মই জান্নাতেরি চাবি

ইমান আর সৎ কর্ম জান্নাতেরই চাবি শোনরে বলি এ দুই কর্মে চির শান্তি পাবি।।   আল্লাহ যা কয় বিড়ালের বাপ তারচে বেশী কয় কত জনে সেসব লিখে নামী দামী হয় সরল কথার গরল মানে, মানিলে পস্তাবি।।   আল্লাহ বলেন ”পড় তোমার প্রভুর নামটি নিয়া” তুই না পড়িয়া আলেম খুজস কোন আক্কেল দিয়া?   এখন ডুবেছিস বেদাত সমুদ্রে, কেমনে পার হবি?।।   মানব জ্ঞানের সীমা আছে, তিনি অসীম জ্ঞানী  গফুরুর রাহিম তিনি, কিসের পেরেশানী (রে তোর) তাহার থেকে আসলি আবার তাহার কাছেই যাবি।।   (আরে) হাসান বলে যেটুক আছে ঘিলু মাথায় তোর তাই দিয়া তুই যাই বুঝ তাই সত্য ধর্ম তোর পরের কথায় চরে গিয়া কত ধরা খাবি?