বরষা- রিমঝিম রিমঝিম ঝরছে সারাটা দিন
বরষা-
রিমঝিম রিমঝিম ঝরছে সারাটা দিন
মন ভার করে
আকাশটা আজ
মুখটা করেছে
মলিন।।
নতুন পাতায়
মুক্তো ঝরে
চারদিক শ্যামল
শোভা
স্নিগ্ধ আকাশ
কালো কালো মেঘ
মেঘে ঢাকা
দিবস প্রভা।
মনে জাগে প্রিয়া
হারানো ব্যাথা
ভূলে থাকা
বড়যে কঠিন।।
স্মৃতিগুলো
সব ফিরে ফিরে আসে
একা একা মনের
গহীনে
মনের আকাশে
মেঘ নেমে আসে
জল নেমে আসে
দুনয়নে।
বাদল প্রিয়া
এমন দিনে
মনটা তোমারই
অধীন।।
Comments
Post a Comment