ওমা আমি আমলা হবো।
ওমাগো গামলা ভরে ভাত দিয়ে যা, খেয়ে আবার পড়তে বসবো। আমার ভাই-বোনেরা খাক বা না খাক, পেটটা ভরে আমি খাবো। ওমা আমি আমলা হবো। ওমা আমি আমলা হবো। আমলা হলে দেখবি তখন, পাবো আমি মোটা বেতন, ব্যাংকে তোলা থাকবে বেতন, ঘুষের টাকায় খাবো-দাবো। ওমা আমি আমলা হবো। পাবো সরকারি গাড়ি, আরো পাবো বিশাল বাড়ি, তারপরেও টাকা-কড়ি পেলেই মা ছোঁও মেরে নেবো। তাইতো আমি আমলা হবো। কাটবে মোদের জীবন সুখে, জনতা থাক খালি মুখে, হাজার মানুষ রেখে দুখে বউকে নিয়ে মউজ মারবো। ওমা আমি আমলা হবো। এই তো সেদিন কোটার তরে সরকার একটা গেল পরে, আমলা হবার এমন মজা কোন দেশে আর গেলে পাবো? বাংলাদেশের আমলা হবো। মানুষ হয়ে লাভ কী রে বল, এদেশে অমানুষের চল, টাকা কামাই করে না হয় অমানুষ হয়েই মরবো। তবু আমি আমলা হবো। টাকার তরে পাহারেতে উঠবো, নামবো নর্দমাতে, একাই যা কামাবো আমি চৌদ্দগুষ্টি মিলে খাবো। তাইতো আমি আমলা হবো। ওমা আমি আমলা হবো। মাগো আমি আমলা হবো। আমি দুর্নীতিবাজ হবো ও ও ও... ওমাগো গামলা ভরে ভাত দিয়ে যা, খেয়ে আবার পড়তে বসবো। আমার ভাইবোনেরা খাক বা না খাক, পেটটিপুরে আমি খাবো। ওমা আমি আমলা হবো। আমলা ...