Posts

Showing posts from June, 2020

তুমি, ফিরা আইবা বন্ধু একদিন, আমি চলে গেলে

তুমি, ফিরা আইবা বন্ধু একদিন, আমি চলে গেলে পর আছিলাম, এইবার আপন হইবো মরিলে।   মুখ ঘুরিয়ে রাখতা তুমি দেখিলে আমায় দিনে দিনে বাড়তো তিয়াস পাইতে তোমায় আমার কলিজা গেল শুকায়ে বুকটা মরুভুমি হয়ে দাবানলে জ্বলে।।     আলো-ছায়া তুমি আমি থাকি পাশাপাশি মধ্যিখানে দাড়ায়ে রয় বিভেদ সর্বনাশী যত তোমায় দেখিতে চাই তোমারে না দেখিতে পাই নিয়তির ছলে।

ও গেদু, কিরপিন্নে তুই হুদাহুদি বাইরে গেলি (করোনা)

ও গেদু, কিরপিন্নে তুই হুদাহুদি বাইরে গেলি বিনা কামে বাইরে যাইয়া করোনা রোগ ঘরে আনলি।। বিনা কামে বাইরে যাইয়া ভোগ বাজাইলি   কত কইরয়া কইছি তোরে সাবধানে থাকতে মানা হরছি বাইরে যাইয়া ফুডানি হরতে এহন জোম বোলাইয়া ঘরে আনছো এইডা কোন কাম হরলি?   বুঝাইয়া কইছি কতো মাস্ক পর মাস্ক পর ২০ সেকেন্ড হাত ধুবি কতক্ষন পর পর (সাবাইনদা)। মাস্ক ছারা বাইরে যাইয়া করোনার হাতে পরলি।। সামাজিক দুরত্বে থাকবি, স্বাস্থ্যবিধি মেনে পরিবারে সোমায় দিবি, থাকবি তাদের সনে তুই কোন কতা হুনলিনা মোর এহন তো ভোগে বাজলি।।   C https://www.youtube.com/watch?v=hx-8Azz-cD8  

ও ম্যাভাই! করোনায় ধরলে কিন্ত উপায় নাই উপায় নাই।

ও ম্যাভাই! করোনায় ধরলে কিন্ত উপায় নাই উপায় নাই। সচেতন না হইলে দাদো, খবর আছে কইয়া যাই।   করোনা ভাইরাসে দেখ করতাছে তছনছ চারদিকে মৃত্যু সংবাদ জান ও মালের লস এর কারনে সারা বিশ্ব অচল হইয়া গেছে ভাই।।   নাক, মুখ আর চোউখ দিয়া এই ভাইরাস ঢোকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট উপসর্গে ভোগে দেহে অন্য রোগ থাকিলে সাবধানেতে থাকা চাই।   সার্বক্ষনিক মাস্ক পড়া চাই ঘরের বাইরে গেলে ভাইরাস মরিবে দুহাত সাবান দিয়া ধুলে হাঁচি কাশি দিতে হলে মুখ ঢাকিয়া দেয়া চাই।   সামাজিক দুরত্ব মেনে সদাই চলতে হবে যত্রতত্র কফ বা থু থু    ফেলা নাহি যাবে। অসুস্থ কেউ হইলে পরে কোয়ারেন্টাইনে রাখা চাই।   স্বাভাবিক সকল কাজ সকলে করিবো নিরাপদ দুরত্ব সদাই বজায় রাখিরো সতর্কতাই আসল কথা, সদা সতর্ক থাকা চাই।। https://www.youtube.com/watch?v=PEB9rYXaees