তুমি, ফিরা আইবা বন্ধু একদিন, আমি চলে গেলে

তুমি, ফিরা আইবা বন্ধু একদিন, আমি চলে গেলে

পর আছিলাম, এইবার আপন হইবো মরিলে।

 

মুখ ঘুরিয়ে রাখতা তুমি দেখিলে আমায়

দিনে দিনে বাড়তো তিয়াস পাইতে তোমায়

আমার কলিজা গেল শুকায়ে

বুকটা মরুভুমি হয়ে দাবানলে জ্বলে।।

  

আলো-ছায়া তুমি আমি থাকি পাশাপাশি

মধ্যিখানে দাড়ায়ে রয় বিভেদ সর্বনাশী

যত তোমায় দেখিতে চাই

তোমারে না দেখিতে পাই নিয়তির ছলে।


Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।