Posts

Showing posts from September, 2021

আমি নিজের বাগান দেখা শোনার

  আমি নিজের বাগান দেখা শোনার রাখলাম এমন দারোয়ান! সেই দারোয়ান মালিক এখন আমি পেরেশান।।     মালিক হইয়াও সেথায় আমার নাইতো মালিকানা নিজের নামে সবকিছু সে করে লেনা-দেনা (সেথায়) কোন কিছু করতে আমার লাগে তাহার পার্মিশান।।   জমির খাজনা, খরচা পাতি সকলই আমার বাগানের সব ফল-পাকড়া হইয়াছে তাহার সে গাছেরও খায়, তলার কুড়ায় মাস গেলে পায় বেতন খান।।   হাসান বলে পড়লে কলে পরে ছোটা দায় ভুল করিয়া এখন আমি করতাছি হায় হায় ভেবে চিন্তে কাজ না করলে উজাড় হয় সোনার বাগান।।  

হাজার লোকের পাইন মারিয়া শেষে করো ইবাদত!

  হাজার লোকের পাইন মারিয়া শেষে করো ইবাদত! ভাবিস কি তুই? বেহেশতে যাবি হইলে কিয়ামত?   বেতন পাবার পরেও করো ঘুষ নিয়া সেই কাজ সুযোগ পাইলেই মানুষ ঠকাও, হইয়া চাপাবাজ খাদ্যে, বিষ মিশাইয়া ব্যবসা করো, তোর মতো আর নাইরে বদ।।   এর কথা ওর কানে লাগাও, করো আকাম যতো বাটপারি আর জুয়াচুরি করো ইচ্ছা মতো দাড়ি-টুপি পড়লেই কি তোর   সহজ হবে পুলসিরত?।।   সত্যের সাথে মিথ্যা মিশাও, মন্দ-ভালোর সাথে হজ্ব করিয়া মানুষ দেখাও, আছো দীনের পথে মানুষ জনের হক মারিয়া পরে করো দান খয়রাত।   হাসান বলে মনের মাঝে আছে মহাজন সে নিক্তি মেপে সরল-গরল করবেরে ওজন তুই কারে সেদিন ভুল বুঝাবি কেমনে পাবি রহমত।।

লোকের কথায় কান দিয়োনা, ভন্ড বাবার দেশে

  লোকের কথায় কান দিয়োনা, ভন্ড বাবার দেশে   হরেক রকম ভন্ড ঘোরে, বাবার ছদ্মবেশে (ভাইরে)।   নেংটা বাবা, বিড়ি বাবা আছে প্রেমিক বাবা নানান জায়গায় গেলে তুমি নানান রকম পাবা জন্মদাতা থুইয়া কেন ঘোরো অগোর পাশে।।   আসল মানুষ একাই ১০০, ভন্ড বাঁন্ধে জোট আসল বাবায় পথ দেখায় আর ভন্ড খোঁজে খোট তুমি বায়াতে রসুল করো ভাই তরিকতের আশে।।   তাওহিদেরই মুর্শিদ আমার রসুল মুহাম্মদ কোরআনেরই মধ্যে আছে আসল তরিকত হাসান বলে ভুল করলে পস্তাবা দিনশেষে।

আজকে কোন নেই যে বাঁধা

  আজকে কোন নেই যে বাঁধা আজ বেড়ানোর দিন মনের সুখে ঘুরে ফিরে আজ কাঁটাবো দিন।।   সাগর তীরে ঝাউয়ের তলায় বসবো আসন পেতে বাতাস এবং ঢেউয়ের সাথে উঠবো খেলায় মেতে নিয়ম-নীতি থাকবে দূরে, হবো উদাসীন।।   সবুজ সবুজ ঢেউ খেলানো মাতাল বাতাস ধানের শীষে ভেজা ঘাসের পথটি যেথা দিগন্তে যায় মিশে সেই পথে আজ হাড়িয়ে যাবো বাজবে সুখের বীন।।