আমি নিজের বাগান দেখা শোনার

 
আমি নিজের বাগান দেখা শোনার
রাখলাম এমন দারোয়ান!
সেই দারোয়ান মালিক এখন
আমি পেরেশান।।  
 
মালিক হইয়াও সেথায় আমার নাইতো মালিকানা
নিজের নামে সবকিছু সে করে লেনা-দেনা
(সেথায়) কোন কিছু করতে আমার
লাগে তাহার পার্মিশান।।
 
জমির খাজনা, খরচা পাতি সকলই আমার
বাগানের সব ফল-পাকড়া হইয়াছে তাহার
সে গাছেরও খায়, তলার কুড়ায়
মাস গেলে পায় বেতন খান।।
 
হাসান বলে পড়লে কলে পরে ছোটা দায়
ভুল করিয়া এখন আমি করতাছি হায় হায়
ভেবে চিন্তে কাজ না করলে
উজাড় হয় সোনার বাগান।।
 

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।