Posts

Showing posts from December, 2019

তুমি এলে বাঙ্গালীর মাঝে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ হয়ে

তুমি   এলে   বাঙ্গালীর   মাঝে সর্বকালের   সর্ব শ্রেষ্ঠ   হয়ে। তুমি   এলে ; পরাধীনতার   শৃঙ্খল   ছিড়ে আলোর   বারতা   লয়ে।।   তুমি   জাতির   পিতা। তুমি   শত   শোষনের আঁধারের   মাঝে সুখের   দীপান্বিতা। তুমি   তর্জনী   দিয়ে   মুক্তির সেই  কবিতাটি   যাও   কয়ে।।    তুমি মহান নেতা। তুমি বাঙালী জাতির মুক্তি , তুমি যে আশ্বাস বানী হেথা। তুমি যুগে যুগে ফিরে আসো সাহসের বরাভয়ে।। গীতিকার ও সুরকার: জহুরুল হাসান সোহেল। শিল্পী: সহিদুজ্জামান মামুন বরিশাল বেতার রেকর্ডিং-01.03.20 https://www.facebook.com/100013371166885/videos/923873424735021/UzpfSTIyMDk2NDM5NDk4NTQ4ODo5NTMwMTE3MDUxMTQwODM/

নৌকা ভীড়াও ওমাঝি ভাই নৌকা ভীড়াও পারে,

নৌকা ভীড়াও ওমাঝি ভাই নৌকা ভীড়াও পারে, আমি নদীর কুলে বসে আছি পার করো আমারে।। লেনা-দেনা এই পারেতে ছিলো আমার যত পরিশোধ করেছি সবই আমার সাধ্য মত আমার নাই কিছু আর আমার বলে এই ভব মাঝারে।। সাধ্য নাইরে, কেমনে বুঝি ঐ দয়ালের খেলা খেলার ছলে কেটে গেল আমার সারাবেলা সন্ধ্যা ফুরায় রাত্রি নামে ভয়ংকর আঁন্ধারে?

কলিজা হইয়াছে ছারেখার (আমার)।

কলিজা হইয়াছে ছারেখার (আমার)। বন্ধুয়ায় মারিলো ছুরি, সে যে বড়ই যতন করি ঝাজড়া হইলো বুকটা আমার, করি হাহাকার।। দুর হইতে দেখেছিলাম অনেক উজ্জল আলো পতঙ্গেরই মতো আমার তাই লেগেছে ভালো উড়ে গিয়ে পুড়ে মরলাম হইলো সব আন্ধার।। কত আশা বান্ধিবো ঘর বন্ধুয়ারো সাথে সেই আশা ভাঙিলো আমার ছাই পড়িলো পাতে আমি কান্দি এখন চোখ মুছানোর নাইরে কেহ আর।। নস্ট জীবন কষ্টে ভরা নাই উপায় নাই আমি ঘুরে ঘুরে মরি একা, শান্তনা না পাই আরে হাসান বলে, ওগো দয়াল তুমি কর পার।।

তব নয়নেতে নয়ন রাখিয়া

তব নয়নেতে নয়ন রাখিয়া কাটিয়া গিয়াছে বেলা। সুখের এ সময় দ্রুত বয়েযায়,  এখনি ভাঙিবে খেলা।। সুপ্ত বাসনা জাগিয়াছে কামনায় মিলনের তোড়ে তন্দ্রা ভাসিয়া যায় জেগে থাকা সেই সময়ের স্রোত সমুখে ভাসায় ভেলা।। আমরা জানিগো রইবোনা চিরদিন অনুভুতি টুকু হৃদয়ে হৃদয়ে রইবে সে অমলিন। মিছে কেন মনে তবু হাহাকার রয় মনের গহীনে বিরহের কথা কয় অসীমের মাঝে বিলীন হইয়া আবার বসিবে মেলা।।