তব নয়নেতে নয়ন রাখিয়া


তব নয়নেতে নয়ন রাখিয়া
কাটিয়া গিয়াছে বেলা।
সুখের এ সময় দ্রুত বয়েযায়,
 এখনি ভাঙিবে খেলা।।

সুপ্ত বাসনা জাগিয়াছে কামনায়
মিলনের তোড়ে তন্দ্রা ভাসিয়া যায়
জেগে থাকা সেই সময়ের স্রোত
সমুখে ভাসায় ভেলা।।

আমরা জানিগো রইবোনা চিরদিন
অনুভুতি টুকু হৃদয়ে হৃদয়ে
রইবে সে অমলিন।

মিছে কেন মনে তবু হাহাকার রয়
মনের গহীনে বিরহের কথা কয়
অসীমের মাঝে বিলীন হইয়া

আবার বসিবে মেলা।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।