Posts

Showing posts from February, 2019

ও বেয়াইন মোরে দেকলেই (বরিশালের আঞ্চলিক গান)

C ও বেয়াইন মোরে দেকলেই এবিল হরেন ক্যা? মুই কি বেয়াইন চোচরা পাতা? দুরে রাহেন ক্যা? এ দ্দিন পর হইছে দেহা, আইছি তালুই বাড়ি জোড়া ইলিশ পান শুবারি আনছি মিষ্টির হাড়ি আলতা চুড়িও আনছি কিন্তু আমমের লইগ্যা।। কদ্দিন পর আইছিরে মুই হইরয়া কত আশা সুখ দুখের কতা কমু জোমবে ভালবাসা বেইন্নাহালে দেহা দিয়া ঢোকলেন ওশ্যায়।। ভুইল্লা গ্যালেন নাহি মোরে অন্য মানু পাইয়া দুরচিন্তায় গেছে রে মোর কইলজাডা হুগাইয়া  এবিল হরলে পরানডা মোর যাইবেরে চইল্লা।। https://www.youtube.com/watch?v=CSm8oFExCj0

ও মনু তুই ল্যাম লইয়া আয় খাডাস বোলে ট্যাহে (বরিশালের আঞ্চলিক গান)

ও মনু তুই ল্যাম লইয়া আয় খাডাস বোলে ট্যাহে খোপের মইদ্দে নয়াল মুরহা ক্যরক্যরাইয়া ডাহে।। সবাই কয় ঐ ছাড়াবাড়ি ভুত পেত্নির বাড়ি   খাডাশ, হিয়াল, বাগডাস হেম্মে হরে দৌরাদৌরি বেজি গুলা হাভাইত্তার মত খোপের পাশেই থাহে।। একাব্বর দুদু আইতে আলহে এশার নামাজ পইরয়া দেহে, দুই তাল গাছে দু্ঠ্যাই  দিয়া খারাইছে চ্যাগাইয়া হেই ডরাইয়াই পরেছে জ্বরে জট্ঠোয়া পড়ছে নাহে।। ভুত পেত্নি যা কও মোরে মোর ধারে ডাইল ভাত তাবিজে দিয়া শরীল বন্দক কেডা দেবে হাত ভয় নাই তোর লগেই আছি দেহি কেডা আহে।।  

দখিন হাওয়ায় দোল লাগে আজ প্রানে

দখিন হাওয়ায় দোল লাগে আজ প্রানে বাঁধন ছিড়ে মন ছুটেছে  এই ফাল্গুনেই গানে।। কিসের তরে আজ হা-হুতাস  করে আমার মন কিসের পানে কোন মায়াতে  ছোটে অনুক্ষন কাহার অপেক্ষাতে আজি পথচেয়ে দিন গোনে।। কোন সে অসীম কামনাতে মন যে ব্যাকুল দিনে রাতে। কাহার তরে মন বাগানে ফুটল আজি ফুল কাহার প্রনয় ডোরে বাঁধা পরতে হয় আকুল ফাগুন হাওয়ায় উড়ে এ প্রান ছোটে তাহার পানে।।

আমি সারা জীবন গাইয়া গেলাম পরের লেখা গান

আমি সারা জীবন গাইয়া গেলাম পরের লেখা গান আমার নিজের বলে না রয় কিছু না হইলোরে মান সম্মান।। একজনে লিখিয়া তাতে সুর দিলো আর জনে আমি গাই আর চাইয়া দেখি নানান জনে শোনে আমি কাহার কথা কার কাছে কই কার সুরে মজিলো প্রান।। মুখস্ত গান গাইলাম আমি তোতা পাখির মত সুখের আশায় ঘুরলাম আমি ধরায় অবিরত আমার গন্তব্য কি যাইবো কোথায় ভাবিয়া হই পেরেশান।। হাসান বলে গানের তালে নাচরে মন আমার   তুই ভাবিয়া দেখ কার ইশারায় হইলি বিনার তার তার ছিড়িলে গান থামিবে রইবেনা সাধের পরান।।

খ্যাতে খ্যাতে সোনার ধানে ওডে মোনে ঢেউ (বরিশালের আঞ্চলিক গান)

D# খ্যাতে খ্যাতে সোনার ধানে  ওডে মোনে ঢেউ নবান্নের এই খুশি দিনে  আনন্দ বিলামু মনে বাদ যাইবেনা কেউ।। নতুন ধান আর কুডার গোন্দে ভইরয়া আছে মোন যে ডেহির তালে নাচন ওডে  হারা গ্রামে গোঞ্জে কামে কাইজে ব্যস্ত সবাই নাইরে কোন দুঃখ যে নাই না খাইয়া থাকপেনা কে উ।। নতুন চাউলের মলিদা আছে   আছে চাউলের পিডা আরো আছে শিন্নি পায়েশ খাইতে লাগে মিডা পাড়া পরশির মুহে হাসি চলছে ভালোবাসাবাসি মোনে আনন্দেরই ঢেউ।।

রক্ত আখরে লেখা বর্নমালা

রক্ত আখরে লেখা বর্নমালা  চিরদিন অমলিন থাকবে। যুগে যুগে বাঙ্গালীর জয়ের কথায় জীবনের ছবিটাকে আঁকবে।। লাল রঙ রাজপথ শোকের গাঁথা গড়ে তোলে শহীদ মিনার   বছর বছর সেতে নতুন করে  ফিরে ফিরে আসছে আবার প্রভাত ফেরীর আলো আঁধার ক্ষনে  হারানো ভাইকে সেযে ডাকবে।। ফুলে ফুলে ঢাকা ঐ স্মৃতির মিনার মনে মনে কত কথা কয় হাজার ভীরের মাঝে একলা একা অনুভুতি করে সঞ্চয়। বাংলা ভাষার সব বর্নমালা,  এই ইতিহাস ধরে রাখবে।।

আমি বাংলা ভাষা ভালোবাসি

আমি বাংলা ভাষা ভালোবাসি  এই ভাষাতেই গাই আমি এই ভাষাতেই অনুভূতির  প্রকাশ করি তাই।। আমি এই ভাষাতেই স্বপ্নগুলো  সাজাই থরে থরে তাইতো সে সব গান, কবিতা  গদ্য হয়ে ঝরে এই ভাষাতেই বিমূর্ততার  স্বরূপ কে বোঝাই।। আমি এই ভাষাতেই কাঁদি হাসি প্রেমকে প্রকাশ করি  আমি এরই প্রেমে ডুবে থাকি বাঁচি আবার মরি এই ভাষাতেই সব প্রকাশের আকর খুঁজে পাই।।

শহীদ দিবস মান পেয়েছে

শহীদ দিবস মান পেয়েছে  আজকে বিশ্বব্যাপী  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  আজিকে উদযাপি।। সারা বিশ্ব এই দিবসকে  করছে যে পালন সকল দেশে সকল ভাষায়  গায় যে ভাষার গান বিশ্ব আজি উঠলো ভাষার চেতনাতে কাঁপি।। ভাষায় ভালোবাসা কি?  তা আমরা শেখালাম এই কারনে সবার কাছে  বাড়লো মোদের দাম সবার মনে খুলল ভাষার ভালবাসার ঝাঁপি।।

সারাবিশ্বে উচ্চে আসীন বাংলা ভাষার মান

সারাবিশ্বে উচ্চে আসীন বাংলা ভাষার মান ভাষা সৈনিক ভাষা শহীদদের জানাই সম্মান।। মায়ের ভাষায় বলতে কথা করতে রাষ্ট্র ভাষা ভয় করোনি বুলেট বোমা এই তো ভালবাসা ভাষা ভালবাসার তরে দিলে তাজা প্রান।। রাজ পথকে রাঙ্গিয়ে দিলে বুকের রক্ত ঢেলে ভাষার এমন ভালাবাসা  বাংলাদেশেই মেলে তোমরাই বীর, তোমরা প্রেমিক, তোমরা মহৎপ্রান।