ও বেয়াইন মোরে দেকলেই (বরিশালের আঞ্চলিক গান)
C
ও বেয়াইন মোরে দেকলেই
এবিল হরেন ক্যা?
মুই কি বেয়াইন চোচরা
পাতা? দুরে রাহেন ক্যা?
এদ্দিন পর হইছে দেহা,
আইছি তালুই বাড়ি
জোড়া ইলিশ পান শুবারি
আনছি মিষ্টির হাড়ি
আলতা চুড়িও আনছি কিন্তু
আমমের লইগ্যা।।
কদ্দিন পর আইছিরে
মুই হইরয়া কত আশা
সুখ দুখের কতা কমু
জোমবে ভালবাসা
বেইন্নাহালে দেহা
দিয়া ঢোকলেন ওশ্যায়।।
ভুইল্লা গ্যালেন নাহি
মোরে অন্য মানু পাইয়া
দুরচিন্তায় গেছে রে
মোর কইলজাডা হুগাইয়া
https://youtu.be/CSm8oFExCj0
ReplyDelete