Posts

Showing posts from August, 2021

কিশোর অপরাধ একটি সামাজিক ব্যাধি। (বেতার)

কিশোর অপরাধ একটি সামাজিক ব্যাধি। এর কারনে হচ্ছেরে ভাই সমাজের ক্ষতি। এই অপরাধ দিনে দিনে বেড়েই চলেছে এর ফলে সমাজে হানাহানি বেড়েছে।।   পরিবারে ঝগড়াঝাটি, শিক্ষা ব্যবস্থার ক্রটি আরো আছে অভাব অনটন।  মোবাইল অনলাইন গেমস, এর সাথে মাদক কমেছে সামাজিক নিয়ন্ত্রণ  এমনই নানান কারনে কিশোর গ্যাং তৈরি হয়েছে।।   প্রতিরোধ করতে হবে, সময় থাকতে ধরতে হবে, সমস্যার লাগাম রুখতে হবে সব অবক্ষয়, পিতামাতার নৈতিক শিক্ষায় পথ হবে সুগম লেখাপড়া-শিল্প চর্চায় এর সমাধান রয়েছে।।   শিল্পী: নুশরাত জাহান ঐশী রেকর্ডিং: 25.08.21 (বরিশাল বেতার)

মমতায়, দিপ্ত অঙ্গীকারে (বঙ্গমাতা)

মমতায়, দিপ্ত অঙ্গীকারে প্রেরণা দিয়েছো নিষ্ঠা ভরে।   তুমি বাংলা মায়ের দামাল ছেলের লক্ষ রেখেছো স্থির তুমি নিজ হাত দিয়ে সাজিয়েছো এই বাঙ্গালী জাতির বীর। তুমি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা তুমি প্রিয়জন তুমি বাঙ্গালী জাতির মা।।   তোমার সাহসে জাতির পিতা হয়েছেন স্বতন্ত্র পিছুটান নয়, তুমি দিলে তাকে এগিয়ে যাওয়ার মন্ত্র। তুমি বাংলা মায়ের দামাল ছেলের লক্ষ রেখেছো স্থির তুমি নিজ হাত দিয়ে সাজিয়েছো এই বাঙ্গালী জাতির বীর। তুমি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা তুমি প্রিয়জন তুমি বাঙ্গালী জাতির মা।।     তুমি ধৈয্য এবং কর্মে এক উজ্জল মহাপ্রাণ পাওনিতো কিছু এজাতিরে শুধু দিয়ে গেলে অফুরান তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের  লক্ষ রেখেছো স্থির তুমি নিজ হাত দিয়ে সাজিয়েছো এই বাঙ্গালী জাতির বীর। তুমি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা তুমি প্রিয়জন তুমি বাঙ্গালী জাতির মা।।  

স্বাধীনতা স্বাধীনতা তুমি যে অনেক দামী

  স্বাধীনতা স্বাধীনতা তুমি যে অনেক দামী লক্ষ লক্ষ প্রানের মুল্যে পেয়েছি তোমায় আমি।।   কতনা মায়ের সন্তান নিলে কেড়ে। প্রিয় হারানোর বেদনাতে তুমি কাঁদাইলে স্বজনেরে সব হারিয়েও তব আগমণে সুখী মোরা দিবাযামি।।   হাজার বোনের সম্ভ্রম নিলে তুমি; বিরাঙ্গনার পুণ্য শোণিতে রাঙ্গালে মাতৃভুমি; তোমার মতন এই দেশে আর কি আছে এমন নামী?