কিশোর অপরাধ একটি সামাজিক ব্যাধি। (বেতার)
কিশোর অপরাধ একটি সামাজিক ব্যাধি।
এর কারনে হচ্ছেরে ভাই সমাজের ক্ষতি।
এই অপরাধ দিনে দিনে বেড়েই চলেছে
এর ফলে সমাজে হানাহানি বেড়েছে।।
পরিবারে ঝগড়াঝাটি, শিক্ষা ব্যবস্থার ক্রটি
আরো আছে অভাব অনটন।
মোবাইল অনলাইন গেমস, এর সাথে মাদক
কমেছে সামাজিক নিয়ন্ত্রণ
এমনই নানান কারনে কিশোর গ্যাং তৈরি হয়েছে।।
প্রতিরোধ করতে হবে, সময় থাকতে ধরতে হবে,
সমস্যার লাগাম
রুখতে হবে সব অবক্ষয়, পিতামাতার নৈতিক শিক্ষায়
পথ হবে সুগম
লেখাপড়া-শিল্প চর্চায় এর সমাধান রয়েছে।।
শিল্পী:
নুশরাত জাহান ঐশী
রেকর্ডিং:
25.08.21 (বরিশাল বেতার)
Comments
Post a Comment