দুখিনী মা আর কেঁদোনা
দুখিনী মা আর কেঁদোনা দেশতো স্বাধীন আজ সব ছেলেরা আসবে ফিরে পড়ে বীরের সাজ।। খোল দুয়ার নেই হানাদার স্বাধীন বাতাস আসুক নতুন প্রভাত নতুন রবির আলোক নিয়ে হাসুক। পরাধীনতার শৃঙ্খল টুটে গেছে আজ।। একটি ছেলে হাজার হয়ে ফিরবে তোমার ঘরে বিজয়িনী, গর্বে তোমার বুকটি যাবে ভরে তাদের বরন হোক সাদরে অশ্রু মোছ আজ।।