মুই বরিশাইল্লা পোলা মোগো কুটি টাহা তোলা (বরিশালের আঞ্চলিক গান)

মুই বরিশাইল্লা পোলা মোগো কুটি টাহা তোলা
মোর পিরিতে পরছেরে এক ঢাকাইয়া মাইয়ায়
ডেইলি ঢাকা আইতে যাইতে
দিন কাইট্টা যায় 
রে সোমায় কাইট্টা যায়।।

পর্থম দেহায় দেলডারে মোর ধইয়া দেসে টান
মুচকি হাসি দিয়া কাইরয়া নেছে মোর পরান
রুপে গুনে মাশাল্লা চুলের বাহার
অন্য কোন মাইয়া মোনে ধরবে নারে আর
আমি থাহি বরিশালে মোন থাহে ঢাহায়।।

বিশ্বইদবার লঞ্চে উইট্টা শুক্কুরবারে নামি
রিক্সায় উইট্টা একটানেতে ইসলামপুরে থামি
হাঙ্গাদিন হ্যারে লইয়া খুশীতে কাডাই
পুরা ঢাকায় দুইজন মিল্লা কত জায়গায় যাই
দুঃখে আমার কইলজা পোড়ে বিদায়ের সোমায়।।

আদর কইয়া কয় যখন”কেমুন আছো জান? 
মুকটা হুগনা ক্যালা” হুইন্না নাচে মোর পরান
হাতটা ধইরয়া কয় যহন ”তুমারে ভালোবাছি”
 এত ভালো লাগে মনেকয় কাছা দিয়া নাচি
দুই মনে এক মন হইলে কি আসে যায় জেলায়।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।