দাড়ি রাইখা টুপি পইরারে তুই হইছো মুসলমান
দাড়ি রাইখা টুপি পইরারে তুই হইছো মুসলমান আল্লার বানী পড়ো না তুই বোঝ না কোরআন ও তুই হাদিস পড়ো সিরাত পড়ো ইজমা কিয়াস আকড়ে ধরো কোরআন দুরে রাইখা বানাও শরিয়তের বিধান!।। তুই নেতার নীতি রাইখা দুরে, পরো তার লেবাস নামাজ পরো রোজা রাখো, হাতে নিয়া বাঁশ এর ওর পাছায় দিয়া সেই বাশ ভাব নেও যেন ধার্মিক ইনছান।। ইমান এবং সৎকর্ম বেহেশতেরই চাবি এক কথাই বলছে কোরআন, দেখছো নাকি ভাবি তুই ডুপ্লিকেট চাবি বানাইয়া খাবি শেষে ধরাখান।। ইবাদত আর সৎ কর্ম তফাৎ কত দুর? বিবেক মাঝে ডুব মারিয়া খোঁজরে অচিনপুর খুজলে তারে পাবি একদিন বইলা যাই আমি হাসান।। সুরা আন-নাজম ৫৩: ৩৯- আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে সুরা আল মায়েদা ৫:৯- যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সুরা আল বাকারা ২:২৫. আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে, তাদের জুন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে - পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হত এতো তাই’। আর তাদেরকে তা দেয়া ...