সত্য মিথ্য বুঝতে পারে এমন বিচক্ষন
আমি সারা দেশে খুঁজে বেড়াই
পাইনা তেমন প্রাজ্ঞজন;
সত্য মিথ্য বুঝতে পারে এমন বিচক্ষন।।
সাদারে যে সাদা বলে, ভাব দেখিরে মন
সেই সাদারে সাদা বলে দেখেরে কয়জন?
আবার, অন্ধজনের সাদা-কালার ফারাকটা ভাই হয় কেমন?।।
নয় যদি তোর কিছুই তবে কিসের আহাজারি
শুরু আর শেষ অজানা, সময় দিতেছি পাড়ি
শুন্য দিয়ে শুন্যরে ভাগ দিতে পারেরে কোনজন?।।
শুনি, চর্মচক্ষু মুদিলে জ্ঞানচক্ষু খুলে যায়
আবার চোখনা থাকিলে তারে মানুষ অন্ধ কয়
হাসান বলে ভ্রান্তির জীবন দুই দিনেরই বিনোদন।।
Comments
Post a Comment