জনতার জয় (৭ নভেম্বর 2026 জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি বরিশাল)
জনতার জয় ৭ নভেম্বর ২০২৬ এই দেশ আমার , এই মাটি আমার এই পতাকা প্রাণের অধিকার । ঝড়ের মুখেও মাথা নত নয় - শত অনাচার রুখে দিয়ে , বারে বারে ছিনিয়ে আন বো বিজয় । । রক্তে লেখা এই ইতিহাস কথা বলে— মিথ্যের পাহাড় গুঁড়িয়ে সদাই - সত্যের আলো জ্বলে । এই দেশ আমার - প্রানের স্বদেশ- আর কারও নয় । কোটি জনতা নিয়েছে শপথ বারে বারে ছিনিয়ে আনবে বিজয় । । এখনই সময় ভেদাভেদ ভূলে যাওয়ার এখনই সময় কাঁধে কাঁধ রেখে - প্রাণের স্বদেশ গড়ার । চারিদিকে ঐ- সাম্য আর ঐক্যের - সুবাতাস বয় । দেশপ্রেম আর জনতার বিপ্লবে যুগে-যুগে ফিরে-ফিরে আসবে বিজয় । । কথা , সুর ও শিল্পী : মো: জহু রু ল হাসান সোহেল রচনার তারিখ: ০৫ নভেস্বর ২০২৬