Posts

Showing posts from November, 2020

এইতো আমার বাংলাদেশ

 F# এইতো আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ সবুজ-শ্যামল অপরূপা, চোখ জুড়ানো বেশ।।   কত নামের কত নদী তোরই অলঙ্কার অরন্য আর সাগর আছে, আর আছে পাহাড় নীল আকাশে মেঘ সূর্য্যর লুকোচুড়ি চলে ধানের ক্ষেতে বাতাস এসে গুনগুনিয়ে বলে ভালোবাসি তাইতো তোরে দেখি অনিমেষ।।   একরূপ তোর সকাল বেলায়, আর একটি রূপ সাঝে ছয়টি ঋতুর আগমনে সাজিস নানান সাজে তোর কোলেই ক্লান্ত হয়ে সুখের সজ্জা পাতি তোর রূপেতে মগ্ন হয়ে থাকি দিবা রাতি তুইতো আমার সবচে আপন, প্রানেরই স্বদেশ। শিল্পী: জোহরা হাসান সোহা https://www.youtube.com/watch?v=kMU-llqUyLU