বঙ্গবন্ধু শেখ মুজিবর মোগো নেতা ভাই
জাতিরপিতা শেখ মুজিবর মোদের নেতা ভাই
তাহার ডাকে বীর বাঙ্গালী
দিল বুকের রক্ত ঢালি
মুক্তিযুদ্ধে করে এ দেশ
স্বাধীন করল তাই।।
মার্চ মাসের সতের
তারিখ উনিশ্ববিশ সালে
সায়রা বেগম লুৎফর
রহমান সাহেবেরই কোলে
টুঙিপাড়ায় জন্ম নিলেন
কোন সে নেতায়?।।
বাহান্নোর ভাষা আন্দোলন
চুয়ান্নর নির্বাচন
সবখানেতে ছিলো তাহার
দৃপ্ত বিচরন
বাঙ্গলীদের প্রানের
দাবি দিলেন ছয়দফায়।।
উনষত্তরের ১১ দফা
৭০রের নির্বাচন
বাংলার সকল মানুষ
দিলো তারে সমর্থন
নির্বাচনের নৌকা ছিল
তাহার মার্কা ভাই।।
৭১রের ৭ই মার্চে দিলেন
ভাষন
মুক্তিযুদ্ধের রুপরেখা
করিলেন বর্ণন
আরে দিনে দিনে সশস্ত্র
সংগ্রামেরি ফলে
নয় মাস পরে জয় আসিল
বাঙালির কপালে
জন্ম দিলেন বাংলাদেশকে এমনি করিয়াই?
Comments
Post a Comment