মমতায়, দিপ্ত অঙ্গীকারে (বঙ্গমাতা)

মমতায়, দিপ্ত অঙ্গীকারে

প্রেরণা দিয়েছো নিষ্ঠা ভরে।

 

তুমি বাংলা মায়ের দামাল ছেলের

লক্ষ রেখেছো স্থির

তুমি নিজ হাত দিয়ে সাজিয়েছো এই

বাঙ্গালী জাতির বীর।

তুমি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা

তুমি প্রিয়জন তুমি বাঙ্গালী জাতির মা।।

 

তোমার সাহসে জাতির পিতা হয়েছেন স্বতন্ত্র

পিছুটান নয়, তুমি দিলে তাকে এগিয়ে যাওয়ার মন্ত্র।

তুমি বাংলা মায়ের দামাল ছেলের

লক্ষ রেখেছো স্থির

তুমি নিজ হাত দিয়ে সাজিয়েছো এই

বাঙ্গালী জাতির বীর।

তুমি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা

তুমি প্রিয়জন তুমি বাঙ্গালী জাতির মা।।

 

 

তুমি ধৈয্য এবং কর্মে এক উজ্জল মহাপ্রাণ

পাওনিতো কিছু এজাতিরে শুধু দিয়ে গেলে অফুরান

তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের 

লক্ষ রেখেছো স্থির

তুমি নিজ হাত দিয়ে সাজিয়েছো এই

বাঙ্গালী জাতির বীর।

তুমি জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা

তুমি প্রিয়জন তুমি বাঙ্গালী জাতির মা।। 

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।