জাসাস মহানগর, বরিশাল এর গান।
সুস্থ সংস্কৃতির অঙ্গীকার;
অধিকার আদায়ে মোরা দুর্বার।
বাংলাদেশী জাতীয়তীবাদে ঐক্যবদ্ধ আমরা সবাই
জাসাস বরিশাল মহানগর - আমরা সাম্যের ডাক দিয়ে যাই
জাসাস বরিশাল মহানগর - আমরা শান্তির বারতা জানাই।।
নুতন বাংলাদেশ গড়বো মোরা, সমৃদ্ধিতে হবে বিশ্বসেরা
উৎকর্ষ আর উদ্ধাবনে-সৃজনশীলতার অন্বেষেনে
শহীদ জিয়ার, আদর্শে আজ, মিলেছি সবাই -
জাসাস বরিশাল মহানগর - আমরা সাম্যের ডাক দিয়ে যাই
জাসাস বরিশাল মহানগর - আমরা শান্তির বারতা জানাই।।
সত্যের পথে মোরা রবো অবিচল - ন্যায় ও নিষ্ঠা আমাদের বল
ধর্ম-বর্ণ নির্বিশেষে - আস্থা
রেখেছি ধানের শীষে
শোষনের বিরুদ্ধে, এক হয়ে মোরা - রুখে দাড়াই -
জাসাস বরিশাল মহানগর - আমরা সাম্যের ডাক দিয়ে যাই
জাসাস বরিশাল মহানগর - আমরা শান্তির বারতা জানাই।।
কথা ও সুর: জহুরুল হাসান সোহেল।

Comments
Post a Comment