স্বাধীনতা স্বাধীনতা তুমি যে অনেক দামী

 
স্বাধীনতা স্বাধীনতা তুমি যে অনেক দামী
লক্ষ লক্ষ প্রানের মুল্যে
পেয়েছি তোমায় আমি।।
 
কতনা মায়ের সন্তান নিলে কেড়ে।
প্রিয় হারানোর বেদনাতে তুমি
কাঁদাইলে স্বজনেরে
সব হারিয়েও তব আগমণে
সুখী মোরা দিবাযামি।।
 
হাজার বোনের সম্ভ্রম নিলে তুমি;
বিরাঙ্গনার পুণ্য শোণিতে
রাঙ্গালে মাতৃভুমি;
তোমার মতন এই দেশে আর
কি আছে এমন নামী?

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।