দখিন হাওয়ায় দোল লাগে আজ প্রানে
দখিন হাওয়ায় দোল
লাগে আজ প্রানে
বাঁধন ছিড়ে মন ছুটেছে
এই ফাল্গুনেই গানে।।
কিসের তরে আজ হা-হুতাস
করে আমার মন
কিসের পানে কোন মায়াতে
ছোটে অনুক্ষন
কাহার অপেক্ষাতে আজি
পথচেয়ে দিন গোনে।।
কোন সে অসীম কামনাতে
মন যে ব্যাকুল দিনে
রাতে।
কাহার তরে মন বাগানে
ফুটল আজি ফুল
কাহার প্রনয় ডোরে
বাঁধা
পরতে হয় আকুল
ফাগুন হাওয়ায় উড়ে
এ প্রান
ছোটে তাহার পানে।।
Comments
Post a Comment