শহীদ দিবস মান পেয়েছে

শহীদ দিবস মান পেয়েছে 
আজকে বিশ্বব্যাপী 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 
আজিকে উদযাপি।।

সারা বিশ্ব এই দিবসকে 
করছে যে পালন
সকল দেশে সকল ভাষায় 
গায় যে ভাষার গান
বিশ্ব আজি উঠলো ভাষার
চেতনাতে কাঁপি।।

ভাষায় ভালোবাসা কি? 
তা আমরা শেখালাম
এই কারনে সবার কাছে 
বাড়লো মোদের দাম
সবার মনে খুলল ভাষার
ভালবাসার ঝাঁপি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।